শারদীয় নবরাত্রির গোড়াতেই বিপদ ৪ রাশির! মহালয়া থেকে আর্থিক বিষয় থেকে দাম্পত্য জীবনে সতর্কতা প্রয়োজন কাদের?
নিজস্ব সংবাদদাতা
৭ অক্টোবর ২০২৬ ১৭ : ০৯
শেয়ার করুন
1
9
শারদীয় নবরাত্রির শুরুতেই বৈধৃতি যোগ তৈরি হচ্ছে। পঞ্জিকা অনুযায়ী ১০ অক্টোবর রাত থেকে ১১ অক্টোবর রাত পর্যন্ত এই যোগ থাকবে। আর ১১ অক্টোবর থেকেই শারদীয় নবরাত্রি শুরু। জ্যোতিষশাস্ত্রে বৈধৃতি যোগকে সাধারণত শুভকাজের জন্য অনুকূল মনে করা হয় না। ফলে এই সময় কোন কোন রাশির সতর্ক থাকা প্রয়োজন জেনে নিন। ছবি- সংগৃহীত
2
9
মিথুন: অর্থের ক্ষেত্রে বাড়তি সতর্কতা দরকার। হঠাৎ কোনও বড় বিনিয়োগ, ঋণ নেওয়া বা ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভাল। ছবি- সংগৃহীত
3
9
কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি থেকেও সমস্যা তৈরি হতে পারে। আইনি বা চুক্তি সংক্রান্ত বিষয়ে কাগজপত্র ভালভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন। ছবি- সংগৃহীত
4
9
কন্যা: এই সময় মানসিক চাপ ও অস্থিরতা বাড়তে পারে। ছোটখাটো বিষয় নিয়ে দুশ্চিন্তা না করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দু’বার ভাবুন। ছবি- সংগৃহীত
5
9
কর্মক্ষেত্রে সহকর্মী বা ঊর্ধ্বতনদের সঙ্গে তর্কে না জড়ানোই ভাল। নিজের বিশ্রাম ও দৈনন্দিন রুটিনের প্রতিও নজর দিতে হবে। ছবি- সংগৃহীত
6
9
মকর: চাকরি ও ব্যবসায় কিছুটা চাপ তৈরি হতে পারে। কোনও কাজ তাড়াহুড়ো করে করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ছবি- সংগৃহীত
7
9
সহকর্মী বা ব্যবসায়িক পার্টনারের সঙ্গে মতের অমিল হলে উত্তেজিত না হয়ে পরিস্থিতি সামলান। আর্থিক দিকেও অপ্রয়োজনীয় খরচ কমানো ভাল। ছবি- সংগৃহীত
8
9
তুলা: সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কাছের মানুষের সঙ্গে কথা বলার সময় রাগ বা অভিমানকে প্রাধান্য না দেওয়াই ভাল। ছবি- সংগৃহীত
9
9
নতুন কোনও সম্পর্ক বা অংশীদারিত্বের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সময় নিয়ে এগোন। টাকাপয়সার ক্ষেত্রেও সতর্ক থাকুন। ছবি- সংগৃহীত