সূর্য-চন্দ্রের মিলনে স্বাধীনতা দিবসের পর থেকে 'আচ্ছে দিন' শুরু ৫ রাশির! বৈধৃতি যোগে বাম্পার লাভ হবে কাদের?
নিজস্ব সংবাদদাতা
৫ আগস্ট ২০২৬ ১৯ : ১২
শেয়ার করুন
1
11
সূর্য এবং চন্দ্রের বিরল অবস্থানের কারণে ১৭ আগস্ট দুপুর ১.৫৪ মিনিটে বৈধৃতি যোগ তৈরি হবে। আর এই যোগের কারণে একাধিক রাশির জীবনে ইতিবাচক বদল আসবে। কারা তাঁরা জেনে নিন। ছবি- সংগৃহীত
2
11
মেষ: এই রাশির জাতকদের কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে। বহুদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি- সংগৃহীত
3
11
ব্যবসায়ীদের নতুন চুক্তি বা লাভজনক যোগাযোগ তৈরি হতে পারে। আর্থিক অবস্থারও ধীরে ধীরে উন্নতি হবে।ছবি- সংগৃহীত
4
11
বৃষ: বৈধৃতি যোগের কারণে এই রাশির জাতকদের মানসিক আত্মবিশ্বাস বাড়বে। চাকরিজীবীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন।ছবি- সংগৃহীত
5
11
শিক্ষার্থীদের পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা থাকবে। পরিবারে সুখবরও আসতে পারে।ছবি- সংগৃহীত
6
11
সিংহ: সিংহ রাশির জাতকদের আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে। দীর্ঘদিনের কোনও পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। ছবি- সংগৃহীত
7
11
সামাজিক সম্মান ও পরিচিতি বাড়বে। বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনাও তৈরি হতে পারে, তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে বিচার করা উচিত।ছবি- সংগৃহীত
8
11
তুলা: তুলা রাশির জাতকদের জন্য বৈধৃতি যোগ বিশেষভাবে সম্পর্ক ও আর্থিক দিক থেকে ইতিবাচক হতে পারে। ব্যবসায় নতুন অংশীদারিত্ব লাভজনক হতে পারে। ছবি- সংগৃহীত
9
11
দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে এবং নতুন আয়ের উৎস তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। নতুন সম্পর্কে জড়াতে পারেন। বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে গুরুত্বপূর্ণ সুযোগ পেতে পারেন।ছবি- সংগৃহীত
10
11
ধনু: এই রাশির জাতকদের ভাগ্যের সহায়তা পাওয়ার সম্ভাবনা থাকবে। বিদেশ-সংক্রান্ত কাজ, উচ্চশিক্ষা বা দূরযাত্রার ক্ষেত্রে শুভ ফল মিলতে পারে। ছবি- সংগৃহীত
11
11
কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ও পদোন্নতির সুযোগও আসতে পারে। এই সময়ে আর্থিক স্থিতি মজবুত হতে পারে। নতুন ব্যবসা বা সৃজনশীল কাজ থেকে লাভের সম্ভাবনা থাকবে।ছবি- সংগৃহীত