ভারতের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস নতুন করে শুরু হয়েছে আলোচনা। সংসদে বিল পাশ হওয়ার পর ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালুর সম্ভাবনা নিয়ে জল্পনা বেড়েছে। তবে কেন্দ্রীয় সরকার স্পষ্ট করেছে, যদি কোনও ধরনের এমডিআর চালু করা হয়, তাহলে তার খরচ বহন করবেন ব্যবসায়ী বা মার্চেন্টরা, সাধারণ গ্রাহক নন।
2
9
বিশেষজ্ঞদের মতে, ইউপিআই বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক। প্রতিদিন কোটি কোটি লেনদেন হলেও এই ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যাঙ্ক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং ফিনটেক সংস্থাগুলি অধিকাংশ ক্ষেত্রেই সরাসরি কোনও আয় করে না। ফলে দীর্ঘমেয়াদে এই পরিকাঠামো পরিচালনা, সাইবার নিরাপত্তা বৃদ্ধি এবং নতুন প্রযুক্তি উন্নয়নের জন্য একটি স্থায়ী আয়ের মডেল প্রয়োজন হতে পারে।
3
9
লেনদেন ফি চালুর সম্ভাবনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হল—তাহলে কি ইউপিআই ব্যবহার করতে টাকা দিতে হবে? কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, এমডিআর চালু হলে তা শুধুমাত্র মার্চেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সাধারণ ব্যবহারকারী বা গ্রাহকদের উপর নয়।
4
9
তিনি জানিয়েছেন, এই ধরনের ব্যবস্থা ব্যাঙ্ক ও ফিনটেক সংস্থাগুলিকে আরও বেশি বিনিয়োগের সুযোগ দেবে। এর ফলে উন্নত পরিকাঠামো, সুরক্ষা ব্যবস্থা এবং নতুন পরিষেবা তৈরি করা সম্ভব হবে, যার সুবিধা শেষ পর্যন্ত ইউপিআই ব্যবহারকারীরাই পাবেন।
5
9
বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ লেনদেনই ছোট অঙ্কের। পরিসংখ্যান অনুযায়ী, ভলিউমের দিক থেকে ৯৫ শতাংশের বেশি লেনদেন ২,০০০ টাকার নিচে। তাই সাধারণ মানুষের দৈনন্দিন ছোট পেমেন্টে না বসানোর সম্ভাবনাই বেশি।
6
9
অন্যদিকে, বড় অঙ্কের মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে সীমিত হারে ফি চালু করা হতে পারে। কারণ, মোট লেনদেনের সংখ্যার তুলনায় উচ্চমূল্যের পেমেন্টের আর্থিক পরিমাণ অনেক বেশি। ফলে বড় লেনদেনে সামান্য এমডিআর থেকেও যথেষ্ট আয় তৈরি হতে পারে, অথচ সাধারণ ব্যবহারকারীদের উপর অতিরিক্ত চাপ পড়বে না।
7
9
ইউপিআই এখন শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই, ধীরে ধীরে আন্তর্জাতিক ক্ষেত্রেও সম্প্রসারিত হচ্ছে। বিভিন্ন দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক এমডিআর কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
8
9
বিশ্বের বেশিরভাগ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কেই কোনও না কোনও ধরনের লেনদেনভিত্তিক ফি ব্যবস্থা রয়েছে। তাই এখানেও একটি ভারসাম্যপূর্ণ ফি কাঠামো থাকলে আন্তর্জাতিক পেমেন্ট, ক্রস-বর্ডার লেনদেন এবং নতুন আর্থিক পরিষেবা যেমন ডিজিটাল ক্রেডিট সুবিধার প্রসার ঘটতে পারে।
9
9
তবে বিশেষজ্ঞদের মতে, এমডিআর চালুর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে স্বচ্ছতা এবং গ্রাহক স্বার্থ রক্ষা। ইউপিআই জনপ্রিয়তা তৈরি হয়েছে বিনামূল্যে, সহজ ও দ্রুত পরিষেবার কারণে। তাই ভবিষ্যতে যে কোনও নতুন নিয়ম চালু করার সময় সাধারণ ব্যবহারকারীদের সুবিধা বজায় রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।