ষষ্ঠ বিদেশি হিসেবে একজন স্ট্রাইকার নেবে ইস্টবেঙ্গল। উগান্ডার এক অ্যাটাকের সঙ্গে কথা হচ্ছিল লাল-হলুদের।
2
8
অতীতে উগান্ডা জাতীয় দলের খেলোয়াড় খালিদ আউচো খেলে গিয়েছেন ইস্টবেঙ্গলে। সেই উগান্ডা জাতীয় দলের স্ট্রাইকার মহম্মদ শাবানকে নিয়ে কথাবার্তা বলছিল লাল-হলুদ বলেই সূত্রের খবর ছিল।
3
8
উগান্ডা জাতীয় দলের এই স্ট্রাইকার প্রতি মাসে যে অর্থ চেয়েছিলেন, ইস্টবেঙ্গল সেই পরিমাণ অর্থ দিতে রাজি নয়।
4
8
সূত্রের খবর আফ্রিকান এই স্ট্রাইকারের জন্য ইস্টবেঙ্গল অর্থের অঙ্ক বাড়ালেও তা পছন্দ নয় সংশ্লিষ্ট ফুটবলারের।
5
8
তিনি বাতিল হয়ে গিয়েছেন বলা যায়। নতুপন এক স্ট্রাইকারের খোঁজে রয়েছেন ইস্টবেঙ্গলের কোচ আন্তোনিও লোপেজ হাবাস।
6
8
সূত্রের খবর ইস্টবেঙ্গলে আসতে পারেন এ লিগে খেলা স্ট্রাইকার। সরকারি ঘোষণা এখনও হয়নি। এদিকে ডুরান্ড কাপ চলছে। ১২ আগস্ট এএফসি কাপের খেলা রয়েছে লাল-হলুদের। বিদেশি ফুটবলাররা একে একে আসছেন কলকাতায়।
7
8
লাল-হলুদ সমর্থকরাও নতুন স্ট্রাইকারের অপেক্ষায় রয়েছেন। ক্লাবের তরফ কবে সংশ্লিষ্ট স্ট্রাইকারের নাম ঘোষণা করা হয়, সেটাই দেখার।
8
8
ইস্টবেঙ্গলের পঞ্চম বিদেশিও এ লিগে খেলা ফুটবলার। ক্রিস ইকোনিমিডিসকে সই করানো হয়ে গিয়েছে লাল-হলুদের। এবার ষষ্ঠ বিদেশির অপেক্ষায় হাবাসের ইস্টবেঙ্গল।