'পশ্চিমবঙ্গ আবাস' প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে শুরু করেছে প্রশাসন।
2
6
এই প্রকল্পে উপভোক্তারা ৬০০০০ টাকা করে পাবেন। তবে, নির্মাণসামগ্রীর আকাশছোঁয়া দামের মধ্যে এই অর্থে একটিপূর্ণাঙ্গ বাড়ি তৈরি করা বেশ কঠিন। বিষয়টি বিবেচনা করে উপভোক্তারা কীভাবে আরও বেশ কিছু সরকারি প্রকল্পের সুবিদা লাভের মাধ্যমে অতিরিক্ত আর্থিক সুবিধা ও অনুদান পেতে পারেন, নবান্নের মঞ্চ থেকে তার একটি সুনির্দিষ্ট রূপরেখা ধরেছেন মুখ্যমন্ত্রী।
3
6
বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় শ্রমিক বা ম্যানপাওয়ারের সহায়তায় বিশেষ কর্মসংস্থান প্রকল্পের সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে।
4
6
আবাসন নির্মাণ সম্পূর্ণ হলে শৌচালয় তৈরির উদ্দেশ্যে 'স্বচ্ছ ভারত মিশন'-এর আওতায় অতিরিক্ত ১২,০০০ টাকা দেওয়া হয়।
5
6
সামাজিক নিরাপত্তার কথা ভেবে তপশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ভুক্ত আবেদনকারীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আলাদাভাবে ১৫,০০০ টাকার বিশেষ আর্থিক সাহায্য দেওয়া হয়।
6
6
বিদ্যুতের ভবিষ্যৎ খরচ সাশ্রয় করতে উপভোক্তাদের সোলার প্যানেল সংক্রান্ত সরকারি প্রকল্পে যুক্ত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।