মনে আছে 'টারজান'-এর 'প্রিয়া'কে? কোথায় আছেন এখন 'ওয়ান্টেড'-এর আয়েশা টাকিয়া, লাইমলাইট থেকে দূরে কী করছেন?
নিজস্ব সংবাদদাতা
৮ অক্টোবর ২০২৬ ১৪ : ০৬
শেয়ার করুন
1
9
মডেলিং হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। জনপ্রিয় হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপনে কাজ করেছিলেন শাহিদ কাপুরের সঙ্গে। মাত্র ১৫ বছর বয়সে অভিনয় করেন ফাল্গুনী পাঠকের 'মেরি চুনার' গানটিতে। এর অনেক পর তিনি অভিনয় জগতে পা রাখেন। কিন্তু তারপর খ্যাতির মধ্যগগনে থাকাকালীন তিনি বিদায় জানান বলিউডকে। এখন কি করছেন সেই আয়েশা টাকিয়া? ছবি- সংগৃহীত
2
9
২০০৪ সালে 'টারজান: দ্য ওয়ান্ডার কার' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। বৎসল শেঠের বিপরীতে অভিনয় করেন। প্রথম ছবিতেই দর্শকদের নজর কাড়েন তিনি। ছবি- সংগৃহীত
3
9
এরপর তিনি ২০০৫ সালে 'সোচা না থা' ছবিতে কাজ করেন। ইমতিয়াজ আলির সেই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন অভয় দেওল। তার পরের বছর মুক্তি পায় ডোর। ছবি- সংগৃহীত
4
9
তবে আয়েশা টাকিয়ার কেরিয়ার খ্যাতির শীর্ষে পৌঁছয় 'ওয়ান্টেড' ছবির হাত ধরে। সলমন খানের সঙ্গে সেই ছবিতে তিনি কাজ করেন। ২০০৯ সালে মুক্তি পাওয়া এই ছবিটি করেই তিনি বলিউডকে বিদায় জানান। ছবি- সংগৃহীত
5
9
২০০৯ সালেই ব্যবসায়ী ফারহান আজমিকে বিয়ে করেন তিনি। বিয়ের আগে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছিলেন। তারপর বিয়ে করেই সংসারকে সময় দেবেন বলে বলিউডকে বিদায় জানান আয়েশা। ছবি- সংগৃহীত
6
9
স্বামীর রেস্তোরাঁর ব্যবসায় বর্তমানে যুক্ত আয়েশা টাকিয়া। তিনি বিয়ের পরই চেয়েছিলেন ফারহানের ব্যবসা ভাল করে বুঝে নিতে, এবং সেই অনুযায়ী তাঁর ভবিষ্যৎ প্ল্যান করতে। ছবি- সংগৃহীত
7
9
যদিও এর মাঝে তিনি ২০১২ সালে একটি রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা করেন। কিন্তু তারপর আর তাঁকে পর্দায় দেখা যায়নি। ২০১৭ সালে তাঁর নতুন লুকের ছবি ভাইরাল হয়। ছবি- সংগৃহীত
8
9
লিপ ফিলার সহ একাধিক বদল এনেছেন তিনি তাঁর চেহারায়। সেই কারণেই চর্চায় উঠে আসেন। ছবি- সংগৃহীত
9
9
তবে আপাতত লাইমলাইট, স্টারডম সব কিছু থেকে দূরে থেকে মন দিয়ে সংসার করছেন আয়েশা টাকিয়া। সামলাচ্ছেন স্বামীর ব্যবসা। তাঁর এবং ফারহানের একটি ছেলেও আছে।ছবি- সংগৃহীত