এতদিন চোখের মণি দেখিয়ে বায়োমেট্রিক করাতে হত। তবেই মিলত রেশন। কিন্তু, এই নিয়মে নানা অভিযোগ সামনে এসেছিল। ফলে নিয়ম বদল করল খাদ্য দপ্তর।
2
6
এখন থেকে আর চোখের মণি নয়, আঙুলের ছাপ মিলিয়েই রেশন তোলা যাবে।
3
6
খাদ্য দপ্তরের এই ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন 'অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন'ও। এই নিয়ম চালুর জন্য এই সংগঠনের তরফেই সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠান হয়েছিল।
4
6
বায়োমেট্রিক পদ্ধতিতে চোখের মণির ছবি মিলিয়ে রেশন তোলার চল খুব একটা নেই গোটা দেশে। আঙুলের ছাপ মিললেই গ্রাহকরা রেশন সামগ্রী পান। কিন্তু অভিযোগ, খাদ্যদপ্তর বায়োমেট্রিকে চোখের মণি বা আইরিশ মেলানোর বিষয়টি নিয়ে কড়াকড়ি করছিল। এই নিয়ে বারবার আপত্তি তুলেছিল ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন।
5
6
সংগঠনের দাবি, আধারে বায়োমেট্রিকের কথা তুলে ধরেছিলেন তিনি। আধারের ক্ষেত্রে চোখের মণি অথবা আঙুলের ছাপ অথবা মুখের ছাপ মেলাতে হয়। তাহলে রেশন তুলতে কেন চোখের মণিতেই এত জোর দেওয়া হচ্ছে?
6
6
এবার গ্রাহক সুবিধার্থে 'অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন'-এর আবেদন মেনে নিল খাদ্যদপ্তর। জানানো হয়েছে, বায়োমেট্রিকে আর আইরিশ বা চোখের মণি মেলানোর প্রয়োজন নেই। আধার কার্ডের ক্ষেত্রে যা যা নিয়ম, সেই নিয়ম মানলেই হবে। অর্থাৎ হাতের আঙুলের ছাপ দিয়েই রেশন তুলতে পারবেন গ্রাহকরা।