পুজোর সময় বেড়াতে যাওয়ার পরিকল্পনা, এদিকে ট্রেনের টিকিট ভ্যানিশ! রইল বিকল্প পথের সুলুকসন্ধান
নিজস্ব সংবাদদাতা
১১ আগস্ট ২০২৬ ১৬ : ৫৪
শেয়ার করুন
1
7
দুর্গাপুজোর সময় বেড়াতে যাওয়ার প্ল্যান, এদিকে ট্রেনের টিকিট নেই। কিংবা লম্বা ওয়েটিং লিস্ট? ভাবছেন বেড়াতে যাওয়াটাই বাতিল করবেন কিনা? সেসবের প্রয়োজন নেই, বরং জেনে নিন বিকল্প পথ কী হতে পারে। ছবি- সংগৃহীত
2
7
প্রথমত, ট্রেনের গন্তব্য বদলে দেখুন টিকিট উপলব্ধ আছে কিনা। ধরা যাক, আপনার গন্তব্য নিউ জলপাইগুড়ি, কিন্তু তিস্তা তোর্সা, দার্জিলিং মেল, পদাতিক সহ কোনও ট্রেনেই টিকিট নেই। তাহলে দেখুন নিউ মাল বা নিউ আলিপুরদুয়ার বা অন্য গন্তব্য পর্যন্ত কোনও টিকিট আছে কিনা। থাকলে কেটে ফেলুন। ছবি- সংগৃহীত
3
7
ট্রেনের টিকিট যদি একান্তই না পান তাহলে সেরা বিকল্প হতে পারে বাস। ধর্মতলা থেকে বহু দূরপাল্লার বাস ছাড়ে। এক্ষেত্রে দুটো জিনিস করতে পারেন, এক গন্তব্য অবধি যদি সোজা বাস পেয়ে যান তবে তো ভালই, নইলে কিছুটা পথ বাসে গিয়ে দেখুন সেখান থেকে কোনও ট্রেন আছে কিনা। ছবি- সংগৃহীত
4
7
উদাহরণ হিসেবে ধরা যাক সেই উত্তরবঙ্গ। পুজোর সময় সেখানে ঢল নামে মানুষের। ফলে হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনের টিকিট নাই পেতে পারেন। আপনি যদি বাসে বিহারের কোনও স্টেশন বা পুরুলিয়া চলে যান, সেখান থেকে দেখুন যে ট্রেন উপলব্ধ আছে, তাতে সিট আছে কিনা। ছবি- সংগৃহীত
5
7
এছাড়া নিজেদের গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়তে পারেন। রোড ট্রিপ হবে, আবার ট্রেন, বাসের ঝক্কিও থাকবে না। ছবি- সংগৃহীত
6
7
বিমান তো আছেই। তবে বেড়াতে যাওয়ার একদম আগে আগে টিকিট কাটার বদলে স্বাধীনতা দিবস বা পুজোর অফারের অপেক্ষা করুন। এই সময় অনেক ছাড় পাওয়া যায়। বা প্রতিদিন রাত ১২ টার পর মনিটর করুন, সেই সময়ও তুলনামূলক কম টাকায় টিকিট পাওয়া যায়। ছবি- সংগৃহীত
7
7
ব্যাস, তাহলে আর কী? দুর্গাপুজোর ট্রিপ প্ল্যান রেডি যখন বিকল্প পথ দেখে নিয়ে ঝোলা কাঁধে বেরিয়ে পড়ুন।ছবি- সংগৃহীত