ফিক্সড ডিপোজি, বেশিরভাগ ভারতীয় এখনও এই বিনিয়োগ মাধ্যমকেই নিরাপদ ও নির্ভরযোগ্য বলে মনে করেন। কোনও বিনিয়োগকারী যদি ঝুঁকিহীন বিনিয়োগে অর্থ বাড়াতে আগ্রহী হন তাহলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) দীর্ঘমেয়াদি এফডি-ই হতে পারে সেরা বিকল্প।
2
7
এই সরকারি ব্যাঙ্ক বর্তমানে দীর্ঘমেয়াদি এফডি-তে আকর্ষণীয় সুদ দিচ্ছে।
3
7
পিএনবি-র এফডি-তে ২ লক্ষ টাকা ১০ বছরের জন্য জমা রাখলে মেয়াদপূর্তিতে কত পাবেন?
4
7
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের মেয়াদ রয়েছে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত। সুদের হারও ভিন্ন ভিন্ন। এই ব্যাঙ্ক এফডি-তে ৩ শতাংশ থেকে ৭.৪০ শতাংশা পর্যন্ত সুদ দিয়ে থাকে। দীর্ঘ সময়ের জন্য টাকা জমা থাকলে মেলে চক্রবৃদ্ধি সুদের সুবিধা।
5
7
সাধারণ গ্রাহকরা (৬০ বছরের কম বয়সী) পিএনবি-তে ১০ বছরের এফডি-তে বার্ষিক ৬ শতাংশ হারে সুদ পান। ২,০০,০০০ টাকা বিনিয়োগে ৬ শতাংশ হারে সুদ মিলবে ১,৬২,৮০৪ টাকা। অর্থাৎ মেয়াদপূর্তিতে মিলবে মোট ৩,৬২,৮০৪ টাকা।
6
7
প্রবীণ ও অতি প্রবীণ নাগরিকদের জন্য এফডি-তে পিএনবি বাড়তি সুদ দেয়। ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য ১০ বছরের এফডি-তে বর্তমানে সুদের হার বার্ষিক ৬.৮০ শতাংশ। এই সুদের হারে ২,০০,০০০ টাকা ১০ বছরের জন্য বিনিয়োগ করলে সুদবাবদ মিলবে ১,৯২,৫২৬ টাকা। মেয়াদপূর্তিতে মোট মিলবে ৩,৯২,৫২৬ টাকা।
7
7
বর্তমানে ৪৪৪ দিনের বিশেষ এফডি-তে তুলনামূলক বেশি সুদ পাওয়া গেলেও, ১০ বছরের দীর্ঘমেয়াদি এফডি কেন করবেন? কারণ, একবার এফডি করলে সুদের হার ১০ বছরের জন্য লক ইন হয়ে যায়। ভবিষ্যতে ব্যাঙ্ক সুদের হার কমিয়ে দিলেও আপনার এফডি-তে নির্ধারিত সুদের হারই কার্যকর থাকবে। দীর্ঘ সময়ে চক্রবৃদ্ধি সুদের সুবিধায় মূলধন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।