দেশে নবীকরণযোগ্য শক্তির ব্যবহার আরও বাড়াতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি PM-Surya Sarovar Yojana-র অনুমোদন দিয়েছে।
2
12
মোট ৫,০৭০ কোটি টাকা ব্যয় হবে এই প্রকল্পের জন্য৷ এর মূল লক্ষ্য হল দেশের বিভিন্ন হ্রদ, জলাধার, বাঁধ ও অন্যান্য জলাশয়ের উপর ভাসমান সৌরবিদ্যুৎ (Floating Solar Power) প্রকল্প গড়ে তোলা।
3
12
এর মাধ্যমে একদিকে যেমন পরিষ্কার শক্তি উৎপাদন বাড়বে, তেমনই কৃষিজমি বা অতিরিক্ত জমি অধিগ্রহণের প্রয়োজনও কমবে।
4
12
PM-Surya Sarovar Yojana হল কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ প্রকল্প, যার আওতায় Floating Solar Photovoltaic (FSPV) প্রযুক্তির মাধ্যমে জলাশয়ের উপর সৌর প্যানেল বসানো হবে।
5
12
সাধারণ সৌরবিদ্যুৎ প্রকল্পের মতো বিস্তীর্ণ জমির প্রয়োজন এখানে নেই। পরিবর্তে জলাধার, হ্রদ ও বাঁধের জলের উপর ভাসমান কাঠামোয় সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন করা হবে।
6
12
বর্তমানে ভারতে প্রায় ৭০০ মেগাওয়াট ভাসমান সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সেই ক্ষমতা বাড়িয়ে ৫,০০০ মেগাওয়াটে নিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
7
12
প্রতিটি প্রকল্পের সঙ্গে অন্তত দুই ঘণ্টার ব্যাকআপ-সহ এনার্জি স্টোরেজ সিস্টেম তৈরির পরিকল্পনা করা হয়েছে৷
8
12
সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য কৃষিজমি বা বসবাসের উপযোগী জমি ব্যবহার করতে হয় না। ফলে জমির উপর চাপ কমে। দ্বিতীয়ত, জলাশয়ের উপর সৌর প্যানেল থাকার ফলে সূর্যের তাপে জল বাষ্পীভবনের হার কমে, যা জল সংরক্ষণে সাহায্য করে।
9
12
এছাড়া জলের শীতল প্রভাবের কারণে সৌর প্যানেল তুলনামূলক বেশি দক্ষতার সঙ্গে কাজ করে এবং বিদ্যুৎ উৎপাদনও বাড়ে। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব শক্তি ব্যবস্থাকে আরও শক্তিশালী করে।
10
12
কোন কোন রাজ্য সবচেয়ে বেশি লাভবান হতে পারে?
ন্যাশনাল ইনস্টিটিউট অব সোলার এনার্জি (NISE)-র মতে, ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে কয়েকটি রাজ্যে। তার মধ্যে উল্লেখযোগ্য, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক। এই রাজ্যগুলিতে বড় বড় জলাধার ও রিজার্ভয়ার থাকায় সেখানে সহজেই ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা সম্ভব।
11
12
কেন গুরুত্বপূর্ণ এই প্রকল্প?
জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে ভারত বহুদিন ধরেই নবীকরণযোগ্য শক্তির উপর জোর দিচ্ছে। PM-Surya Sarovar Yojana সেই লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে দেবে।
12
12
অতিরিক্ত জমি ব্যবহার না করেই জলাশয়ের উপর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হওয়ায় এই প্রকল্প পরিবেশ, অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তা— তিন ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।