৭৫ বছরেও ফিট নরেন্দ্র মোদি! মাত্র সাড়ে ৩ ঘণ্টা ঘুম, সন্ধে ৬টার পর খাবার বন্ধ, জানেন প্রধানমন্ত্রীর ফিটনেস মন্ত্র?
নিজস্ব সংবাদদাতা
১১ আগস্ট ২০২৬ ১৭ : ৪৭
শেয়ার করুন
1
12
৭৫ বছর বয়সেও কাজের ব্যস্ততার মধ্যে নিজেকে ফিট রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
2
12
নিয়মিত যোগাসন, হাঁটা, প্রাণায়াম, ধ্যান থেকে শুরু করে দীর্ঘদিনের উপবাস-শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনকেই তাঁর ফিট থাকার অন্যতম চাবিকাঠি।
3
12
যোগাসন মোদির দীর্ঘদিনের ফিটনেস রুটিনের অংশ। ২০১৮ সালে বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করার পর একটি ভিডিয়োতে নিজের সকালের ব্যায়ামের কিছু ঝলকও দেখিয়েছিলেন তিনি।
4
12
যোগাসনের পাশাপাশি প্রধানমন্ত্রী নিয়মিত হাঁটা, শ্বাসের ব্যায়াম এবং ধ্যান করেন।
5
12
নরেন্দ্র মোদির বিশেষ আকর্ষণের একটি হল ‘পঞ্চতত্ত্ব’ বা পাঁচ উপাদানকে কেন্দ্র করে তৈরি হাঁটার ট্র্যাক।
6
12
মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ-এই পাঁচ উপাদানের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি ওই ট্র্যাকে ঘাস, পাথর এবং জলের উপর দিয়ে হাঁটার অভ্যাসের কথা মোদি জানিয়েছিলেন।
7
12
হাঁটার সঙ্গে ফিট থাকতে নিয়মিত প্রধানমন্ত্রী স্ট্রেচিং করেন। সঙ্গে শ্বাসের ব্যায়াম ও মেডিটেশন তাঁর ফিটনেস রুটিনে রয়েছে।
8
12
কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগনের বক্তব্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে সাংসদদের সঙ্গে এক বৈঠকে মোদি নিজের দৈনন্দিন রুটিন নিয়ে কথা বলেছিলেন।
9
12
প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, রাতে নরেন্দ্র মোদি প্রায় সাড়ে ৩ ঘণ্টা ঘুমোন এবং সন্ধে ৬টার পর আর খাবার খান না।
10
12
২০২৫ সালে পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে কথোপকথনে মোদি উপবাস নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও বলেছিলেন।
11
12
প্রধানমন্ত্রীর দাবি, উপবাস তাঁর কাছে শুধু খাবার না খাওয়া নয়, বরং আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিক অনুশীলনের অংশ।
12
12
চাতুর্মাসের সময়ে দীর্ঘ সময় ধরে বিশেষ খাদ্যাভ্যাস অনুসরণ করার কথাও মোদি জানান। প্রায় ৫০-৫৫ বছর ধরে এই অভ্যাস প্রধানমন্ত্রীর জীবনের অংশ।