আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে ও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ক্রুড অয়েলের দাম ছুঁয়েছে ব্যারেল প্রতি ১০০ ডলারের বেশি। তবে স্বস্তির খবর, ভারতের মেট্রো শহরগুলিতে মোটের উপর পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে।
2
6
আন্তর্জাতিক বাজারে তেলের আমদানি খরচ বাড়লেও রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) খুচরো জ্বালানির দাম বাড়ায়নি। তবে বেসরকারি জ্বালানি বিক্রয়কারী সংস্থা 'নায়ারা এনার্জি' তাদের পাম্পগুলিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা বাড়িয়েছে।
3
6
রেটিং সংস্থা 'ইকরা' (ICRA)-র হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। খুচরো তেলের বিক্রয়মূল্যের ফারাকের কারণেও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে প্রতিদিন প্রায় ৫৩০ কোটি টাকা লোকসানের মুখ দেখতে হচ্ছে। তবে বিশ্ববাজারে অস্থিরতা এভাবে বজায় থাকলে আগামী সপ্তাহগুলিতে দেশের তেল আমদানির খরচ আরও বাড়বে। যা দেশের বাজারে জ্বালানির দামে ব্যাপক চাপ সৃষ্টি করবে।