অনেকেরই আকাঙ্ক্ষা থাকে ভারতীয় সেনায় যোগ দেওয়ার। দেশের হয়ে আত্মহুতি দেওয়ার মতো মহৎ আদর্শে দীক্ষিত অনেকেই। এ বার তাঁদের জন্যই সুখবর সেনার তরফে! চলতি বছরেই দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সদ্য পাশ করেছেন জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (জেইই মেন)-এও। এ বার সেই পড়ুয়াদের জন্যই ভারতীয় সেনাবাহিনীতে চাকরির সুযোগ রয়েছে।
2
10
সেনার তরফে ২০২৭ সালের জানুয়ারি মাসের টেকনিক্যাল এন্ট্রি স্কিমের (টিইএস-৫৬) ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সেনাবাহিনীর ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
3
10
সেনার টিইএস-৫৬ স্কিমের অধীনে মোট ৯০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তবে তা পরিবর্তনসাপেক্ষ।
4
10
শুধুমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীরাই সংশ্লিষ্ট প্রকল্পে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
5
10
প্রকল্পে আবেদনকারীদের বয়স সাড়ে ১৬ বছর থেকে সাড়ে ১৯ বছরের মধ্যে হতে হবে।
6
10
আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক স্তরে পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। উত্তীর্ণ হতে হবে চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষায়। থাকতে হবে সেনা নির্ধারিত নির্দিষ্ট শারীরিক পরিমাপের মাপকাঠি এবং সক্ষমতা।
7
10
প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর এসএসবি ট্রেনিং, মেডিক্যাল পরীক্ষার পর সেনায় নিয়োগ করা হবে।
8
10
নির্বাচিতদের চার বছরের টেকনিক্যাল প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাঁদের সেনায় লেফট্যানেন্ট পদে নিয়োগ করা হবে।
9
10
প্রশিক্ষণ চলাকালীন নির্বাচিতদের বেতন হবে মাসে ৫৬,১০০ টাকা। লেফট্যানেন্ট পদে বার্ষিক ১৭-১৮ লক্ষ টাকা বেতন দেওয়া হবে।
10
10
আগ্রহীদের সেনার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১২ জুন।