পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আর চিন্তা নয়। থানায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার দিন শেষ। সাধারণ মানুষের হয়রানি কমাতে পাসপোর্ট ভেরিফিকেশনের প্রক্রিয়ায় বড় বদল আনল গুজরাট পুলিশ।
2
8
রাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) জি এস মালিক নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছেন, এখন থেকে থানায় না গিয়েই সারারাত বা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। বদলে সহজে মিটে যাবে পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ।
3
8
প্রশাসনিক কাজকে আরও সহজ ও স্বচ্ছ করতেই এই নতুন পদক্ষেপে জোর দেওয়া হয়েছে।
4
8
মূলত যে নিয়মগুলিতে ছাড় ও বদল আনা হয়েছে, তা হল-
5
8
পুলিশি তদন্তের সময় আধিকারিকেরা শুধু দেখবেন আবেদনকারী ভারতীয় নাগরিক কি না এবং তাঁর নামে কোনও অপরাধের রেকর্ড বা ফৌজদারি মামলা রয়েছে কি না।
6
8
পৃথকভাবে ঠিকানা যাচাই করা কিংবা আবেদনকারীর বাড়িতে সশরীরে হাজির হয়ে স্বাক্ষর নেওয়ার নিয়ম তুলে দেওয়া হয়েছে।
7
8
তথ্যে বড় ধরনের কোনও গলদ বা সন্দেহ না থাকলে পুলিশ আবেদনকারীর বাড়িতেও যাবে না। এমনকী অত্যন্ত জরুরি বা ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া আবেদনকারীকে কোনও অবস্থাতেই আর থানায় ডেকে পাঠানো যাবে না।
8
8
মূলত সাধারণ মানুষকে প্রশাসনিক জটিলতা ও অপ্রয়োজনীয় ঝক্কি থেকে মুক্তি দিতেই গুজরাট পুলিশের এই পদক্ষেপ।