সরকার কন্যাদের শিক্ষা এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিভিন্ন প্রকল্প চালায়। এমনই একটি প্রকল্প হল 'মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা'।
2
8
এই প্রকল্পের অধীনে, সরকার মেয়ের জন্ম থেকে শুরু করে তার স্নাতক বা ডিপ্লোমা সম্পন্ন করা পর্যন্ত ছয়'টি কিস্তিতে সরাসরি মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাঠায়।
3
8
উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে এই টাকার পরিমাণ ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করেছে।
4
8
ছয়টি কিস্তিতে টাকা কখন দেওয়া হয়? প্রথম কিস্তি- মেয়ের জন্মের সময় ৫,০০০ টাকা। দ্বিতীয় কিস্তি- এক বছর বয়স পর্যন্ত সমস্ত প্রয়োজনীয় টিকাকরণ সম্পূর্ণ হলে ২,০০০ টাকা। তৃতীয় কিস্তি- প্রথম শ্রেণিতে ভর্তি হলে ৩,০০০ টাকা। চতুর্থ কিস্তি- ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হলে ৩,০০০ টাকা। পঞ্চম কিস্তি- নবম শ্রেণিতে ভর্তি হলে ৫,০০০ টাকা, যষ্ঠ কিস্তি- দ্বাদশ শ্রেণি পাশের পর কলেজ, ডিগ্রি কোর্স অথবা কমপক্ষে দু’বছরের ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে ৭,০০০ টাকা মিলবে।
5
8
কী কী শর্ত পূরণ করতে হবে? আবেদনকারী পরিবারকে অবশ্যই উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। রেশন কার্ড, আধার কার্ড, অথবা বাসস্থান শংসাপত্র প্রয়োজন। পরিবারের মোট বার্ষিক আয় ৩ লক্ষ বা তার কম হতে হবে। একই পরিবারে সর্বাধিক দু'জন কন্যা এই প্রকল্পের জন্য যোগ্য। তবে, যমজ সন্তান হলে তিন কন্যা সন্তানই এই সুবিধা পাবে।
6
8
আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র: পিতা-মাতা এবং কন্যার আধার কার্ড, পারিবারিক আয়ের শংসাপত্র, উত্তর প্রদেশ বাসস্থান শংসাপত্র, কন্যার জন্ম শংসাপত্র, ব্যাঙ্ক পাসবুকের ফটোকপি, স্কুল/কলেজে ভর্তির প্রমাণপত্র, কন্যার পাসপোর্ট আকারের ছবি।
7
8
কিভাবে আবেদন? প্রথমে, আপনাকে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট, mksy.up.gov.in-এ যেতে হবে।
হোমপেজে, সিটিজেন সার্ভিসেস পোর্টাল বা এখানে আবেদন করুন-এ ক্লিক করুন। I Agree-তে ক্লিক করুন এবং আপনার মোবাইল নম্বর ও আধার কার্ড প্রবেশ করিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন।
8
8
লগইন আইডি পাওয়ার পর, ফর্মে কন্যার বিবরণ পূরণ করতে হবে এবং প্রাসঙ্গিক পর্যায়ের জন্য প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
ফর্ম জমা দেওয়ার পর, বিডিও বা এসডিএম-এর মতো সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্বারা যাচাইকরণের পর টাকা সরাসরি কন্যার অ্যাকাউন্টে ঢুকবে।