অনুপম-প্রস্মিতার মতো আপনিও বর্ষায় বাবা-মা হলেন? প্যাচপ্যাচে বৃষ্টিতে সদ্যোজাতের খেয়াল রাখুন এভাবে
নিজস্ব সংবাদদাতা
১৭ আগস্ট ২০২৬ ১৭ : ৪৮
শেয়ার করুন
1
10
অনুপম রায় এবং প্রস্মিতা পালের মতো আপনিও এই বর্ষায় বাবা বা মা হলেন? তাহলে জেনে নিন সর্দি, কাশি, র্যাশ, ইত্যাদির মতো সমস্যার হাত থেকে কীভাবে সন্তানকে বাঁচাবেন, কী কী করণীয়, আর কী নয়! ছবি- সংগৃহীত
2
10
ঘর পরিষ্কার ও শুকনো রাখুন: বর্ষায় ঘরে স্যাঁতসেঁতে ভাব ও ছত্রাক বাড়তে পারে। শিশুর ঘর পরিষ্কার রাখুন সবসময়। পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে যাতে সেদিকে নজর দিন। তবে শিশুর গায়ে যেন সরাসরি ঠান্ডা হাওয়া বা ফ্যানের বাতাস না লাগে।ছবি- সংগৃহীত
3
10
ভেজা কাপড় সঙ্গে সঙ্গে বদলে দিন: শিশুর জামাকাপড়, বিছানা বা তোয়ালে ভিজে গেলে দ্রুত পরিবর্তন করুন। কাপড় পুরোপুরি শুকনো হওয়া জরুরি। শিশুকে ভেজা জায়গায় রাখবেন না। নইলে ঠান্ডা লাগবে। ছবি- সংগৃহীত
4
10
অতিরিক্ত গরমের মধ্যেও রাখবেন না: বর্ষায় ঠান্ডা লাগার ভয়ে শিশুকে অনেকে একাধিক কাপড়ে মুড়ে রাখেন, সেটাও নয়। সাধারণত বড়দের তুলনায় এক বা বড় জোর দুই স্তর বেশি পোশাক যথেষ্ট; শিশুর মাথা, কান ঢেকে রাখা যেতে পারে। ছবি- সংগৃহীত
5
10
মায়ের সঙ্গে ত্বক-থেকে-ত্বক সংস্পর্শ রাখুন: বর্ষার সময় সদ্যোজাত বা কম ওজনের শিশুদের স্কিন টু স্কিন বা ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতিতে রাখুন। এটি শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে শিশুর।ছবি- সংগৃহীত
6
10
স্তন্যপান করান বারবার: বর্ষাকালে অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই। তার বদলে শিশুর চাহিদা অনুযায়ী স্তন্যপান করান।ছবি- সংগৃহীত
7
10
শিশুকে ধরার আগে হাত ধুয়ে নিন: বাড়ির প্রত্যেককে সাবান দিয়ে হাত ধুয়ে তারপর শিশুকে ধরুন। বাইরে থেকে এসে সরাসরি শিশুকে কোলে নেওয়া এড়ানো ভাল এই সময়।ছবি- সংগৃহীত
8
10
নাভির যত্নে বিশেষ সতর্ক থাকুন: নাভির গোড়া পরিষ্কার ও শুকনো রাখুন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া তেল, পাউডার, মলম, বা অন্য কোনও ঘরোয়া উপাদান লাগাবেন না।ছবি- সংগৃহীত
মশার হাত থেকে বাঁচান: বর্ষার সময় মশার উপদ্রব বাড়ে। তাই শিশুকে মশারির মধ্যে রাখুন। বা জামায় রোল অন লাগিয়ে রাখুন। বিকেল, সন্ধ্যার দিকে বেশি জানালা খুলবেন না।ছবি- সংগৃহীত