মাটি ভেজা থাকলে জল দেবেন না: বৃষ্টির জলেই অনেক সময় গাছের প্রয়োজন মিটে যায়। টবের মাটি উপরে শুকিয়েছে কিনা আগে দেখুন, তারপর প্রয়োজন বুঝলে জল দিন। নইলে সেদিন আর জল দেবেন না। ছবি- সংগৃহীত
3
9
টবের ড্রেনেজ ঠিক রাখুন: টবের নিচের ছিদ্র বন্ধ হয়ে গেলে অতিরিক্ত জল বেরোতে পারে না। ফলে শিকড় পচে যেতে পারে। তাই ড্রেনেজ ঠিক আছে কিনা সেদিকে খেয়াল রাখুন। ছবি- সংগৃহীত
4
9
টবের নিচে জমা জল ফেলে দিন: টবের প্লেট বা ট্রেতে জল জমে থাকলে নিয়মিত সরিয়ে ফেলুন। জল জমতে দেবেন না। ছবি- সংগৃহীত
5
9
অতিরিক্ত বৃষ্টিতে টব সরিয়ে রাখুন: বিশেষ করে ইনডোর প্ল্যান্ট, সাকলেন্ট, ক্যাকটাস এবং এমন গাছ যেগুলি বেশি জল সহ্য করতে পারে না, সেগুলিকে টানা বৃষ্টির হাত থেকে বাঁচান। শেডের নিচে সরিয়ে রাখুন। ছবি- সংগৃহীত
6
9
পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা করুন: বর্ষায় আকাশ মেঘলা থাকলেও গাছকে একেবারে অন্ধকার জায়গায় রাখবেন না। বাতাস চলাচল করে এমন জায়গা বেছে নিন।ছবি- সংগৃহীত
7
9
পাতা ও কাণ্ড নিয়মিত পরীক্ষা করুন: কালো দাগ, পাতা হলুদ হয়ে যাওয়া, পচন, সাদা তুলোর মতো পোকা বা ছোট কীট দেখা যাচ্ছে কি না খেয়াল করুন। দেখলেই তৎক্ষণাৎ প্রয়োজন মতো ব্যবস্থা নিন। ছবি- সংগৃহীত
8
9
পচা পাতা ও ডাল সরিয়ে ফেলুন: ভেজা, পচা পাতা টবে পড়ে থাকলে ছত্রাক ও পোকার সমস্যা বাড়তে পারে। তাই পাতা, ডাল ঝরে গেলেই সেটা সরিয়ে দিন। পচতে দেবেন না। ছবি- সংগৃহীত
9
9
মাটি খুব শক্ত হয়ে গেলে আলগা করুন: জল দিতে দিতে মাটি অনেক সময় ঢেলা বেঁধে শক্ত হয়ে যায়। তবে একেবারে ভেজা মাটি খুঁড়বেন না। মাটি কিছুটা শুকিয়ে এলে উপরিভাগ আলতো করে আলগা করা দিন।ছবি- সংগৃহীত