বলের উপরে দারুণ নিয়ন্ত্রণ তাঁর। যে কোনও সময়ে তিনি প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেন। সেই তিনিই এসেছিলেন মোহনবাগানে।
2
9
কিন্তু সবুজ-মেরুনে তিনি প্রত্যাশাপূরণ করতে পারেননি। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। হঠাৎ হঠাৎ ঝলক দেখিয়েছেন কিন্তু ধারাবাহিকতা দেখাতে পারেননি।
3
9
এবার ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানের জার্সি পরেছেন মিগুয়েল। ব্রাজিলীয় প্লেমেকার আসাতেই কি আরেক ব্রাজিলীয়কে ছাড়তে হচ্ছে বাগান?
4
9
এই পর্যন্ত পড়ার পরে সবাই বুঝতে পেরেছেন কার কথা বলা হচ্ছে। তিনি রবসন রবিনহো। বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে খেলতেন তিনি। বাংলাদেশের মাঠে তিনি লিখে এসেছেন রূপকথা। সেই রবসন রবিনহো ব্রাজিলের ক্লাব থেকে এসেছিলেন সবুজ-মেরুনে।
5
9
কিন্তু সবুজ-মেরুন জার্সিতে তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সব ঠিকঠাক থাকলে নতুন মরশুমে জার্সির রং বদলাচ্ছেন রবসন।
6
9
যাচ্ছেন কোথায়? সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে গুরুর সঙ্গে ফের সাক্ষাৎ হতে পারে রবসনের। কলকাতা ছেড়ে তাঁর গন্তব্য অন্যত্র।
7
9
রবসনকে অতীতে কোচিং করিয়েছেন অস্কার ব্রুজোঁ। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে অস্কার, রবসন, মিগুয়েলরা সোনা ফলিয়েছেন।
8
9
অস্কার সই করে দিয়েছেন ইন্দোনেশিয়ার ক্লাব ভয়ঙ্করাতে। সূত্রের খবর, অস্কারের সঙ্গে ভয়ঙ্করাতে যোগ দিতে পারেন রবসন রবিনহো। শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গলের প্রাক্তন ডিফেন্ডার কেভিন সিবিয়েও যাচ্ছেন ভয়ঙ্করাতে।
9
9
একদিকে কোচ অস্কার ব্রুজোঁ। অন্যদিকে প্রাক্তন শিষ্য রবসন রবিনহো। ইন্দোনেশিয়া দেখবে গুরু-শিষ্যের যুগলবন্দি।