বানিজ্যিক গ্যাসের দামে বিরাট স্বস্তি৷ অগাস্ট মাস পড়তেই এক লাফে কমল বানিজ্যিক গ্যাসের দাম৷ এখন পশ্চিম এশিয়ায় কী আবহাওয়া থাকে তার উপর ভিত্তি করেই এলপিজি সিলিন্ডারের দাম ওঠানামা করছে।
2
10
রোজকার জীবনযাপনের সঙ্গে জড়িয়ে রয়েছে গ্যাস। তাই নিত্যদিনের প্রয়োজনে হোক বা কৌতূহলের বশে রান্না ও বানিজ্যিক গ্যাসের দাম এমনকী জ্বালানির দামেও কমবেশি রোজই চোখ রাখতে হয়।
3
10
দেখা গিয়েছে, আগে জুলাই মাসের শুরুতেই বানিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমেছিল। তাতে স্বস্তিও হয় সাধারণের।
4
10
গত মার্চ মাস থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম টানা ঊর্ধ্বমুখী। পয়লা জুলাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৮৩.৫০ টাকা। আবার অগাস্ট মাস পড়তেই হু হু করে ১৯ কেজি বানিজ্যিক গ্যাসের দাম কমল ২০৯ টাকা।
5
10
আজ শুক্রবার, ৭ অগাস্ট, দেশের প্রধান চার শহরে সাধারণ মধ্যবিত্তের গৃহস্থালিতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি৷
6
10
শুক্রবার, দেশের প্রধান চার মহানগরে ১৪.২ কেজির ঘরোয়া এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দর এক নজরে দেখে নেওয়া যাক।