কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং সুকান্ত মজুমদারের হাত ধরে বঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার।
3
7
তখন থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। তিনি ভোটের ময়দানে নামছেন কিনা, তা নিয়েও তুমুল জল্পনা ছড়ায় বারেবারে।
4
7
এবার সরাসরি ভোটের ময়দানে অলিম্পিক পদকজয়ী লিয়েন্ডার পেজ। তবে ক্রিড়া প্রশাসনের ভোটে লড়তে চলেছেন তিনি।
5
7
এর আগে, ২০২৫ সালের বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হন তিনি।
6
7
মঙ্গলেই জানা গেল, সর্বভারতীয় টেনিস সংস্থার সভাপতি নির্বাচনে এবার লড়াই করবেন লিয়েন্ডার।
7
7
আর এই লড়াইয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ডেভিস কাপের প্রাক্তন নন প্লেইং ক্যাপ্টেন রোহিত রাজপাল। নির্বাচনে লিয়েন্ডার পাচ্ছেন বিটিএ'র সমর্থন। সেকথা জানানো হয়েছে ইতিমধ্যেই।