শনিবার সকাল থেকেই একটানা দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। কলকাতার পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় এদিন দিনভর বৃষ্টি চলবে।
2
6
শনিবার ভোর থেকেই কলকাতায় বৃষ্টির দেখা মিলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মাঝে মধ্যে বৃষ্টি থামলেও আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা কম এদিন।
3
6
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4
6
দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূমে এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
5
6
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
6
6
উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।