রবিবাসরীয় সকালেও আকাশ মেঘলা। ঘোর বর্ষায় টানা বৃষ্টি বাংলা জুড়ে। আজ আর কিছুক্ষণেই জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির তাণ্ডব শুরু হবে। একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি রয়েছে।
2
9
আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। আজও শহরের আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3
9
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, কোনও সতর্কতা নেই।
4
9
আগামিকাল সোমবার ও আগামী মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি রয়েছে।
5
9
আগামিকাল সোমবার উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
6
9
এরপর আগামী বুধবার পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
7
9
আগামী শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
8
9
অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
9
9
উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার ও মঙ্গলবার। আগামী মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। আগামী বুধবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।