সপ্তাহান্তে অবশেষে রোদের দেখা মিলল জেলায় জেলায়। ধূসর মেঘের আনাগোনা সরে নীল আকাশের দেখা মিলল অনেকদিন পর। যদিও সপ্তাহান্তেও একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
2
9
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে।
3
9
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
4
9
আগামিকাল, রবিবার ও সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
5
9
রবিবার পূর্ব বর্ধমান, বীরভূম এবং সোমবার পুরুলিয়া ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতাও।
6
9
আগামী মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়নি। যদিও বিক্ষিপ্তভাবে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
7
9
আগামী বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এবং শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
8
9
আজ উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
9
9
আগামী বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী সাতদিন বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।