দফায় দফায় মুষলধারে বৃষ্টি। নিম্নচাপের কাটা বাংলা থেকে পরলেও ভারী বৃষ্টি থেকে রেহাই মিলবে না। আজ থেকে একটানা চারদিন জেলায় জেলায় ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।
2
8
বুধবার ভোর থেকেই কলকাতা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। মাঝে খানিকক্ষণের বিরতি দিয়ে, আবারও দুপুর গড়াতেই ঝেঁপে বৃষ্টি নামল। কলকাতা ও সংলগ্ন এলাকায় একাধিক জায়গায় প্রবল বৃষ্টির জেরে জল জমেছে।
3
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, বুধবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে।
4
8
আগামিকাল বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
5
8
আগামী শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে এবং শনিবার বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
6
8
আগামী শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
8
8
আগামিকাল বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এবং শুক্রবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।