একটানা তুমুল বৃষ্টিতে জল জমল শহরের বিভিন্ন জায়গায়। গতকাল দুপুরের পর থেকেই টানা বৃষ্টি হয়ে চলেছে কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আজ, বৃহস্পতিবারেও বৃষ্টির জেরে ভোগান্তির সম্ভাবনা রয়েছে।
2
8
নিম্নচাপ সরলেও, ভারী বৃষ্টির দাপট থেকে এখন মিলবে না রেহাই। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারের পর থেকে ধীরে ধীরে কমবে ঝড়বৃষ্টির তাণ্ডব।
3
8
আজ ভোর থেকেই কখনও ঝিরিঝিরি, কখনও ঝেঁপে বৃষ্টি নেমেছে জেলায় জেলায়। দিনভর কোন কোন জেলায় ভোগান্তি বাড়বে? আগেভাগেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
4
8
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
5
8
আগামিকাল শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে এবং শনিবার বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
6
8
শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এবং শুক্রবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
8
8
শুক্রবার থেকে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির দাপট। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জেলায় সতর্কতা জারি হয়নি।