ফেব্রুয়ারি মাসের শুরুতেই আচমকা আবহাওয়ার আমূল পরিবর্তন। সোমবার থেকে রাজ্যজুড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। কনকনে ঠান্ডা না পড়লেও শীত যে পড়ছে তা যথেষ্ট লক্ষণীয়।
2
7
কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ সব জায়গাতেই বড় পরিবর্তন আবহাওয়ার। তবে কি ফের কনকনে শীত পড়বে মাঘ মাসে? দিনের বেলায় গরম লাগলেও ভোর এবং রাতের দিকে অনেকটাই নামছে তাপমাত্রার পারদ।
3
7
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তুরে হাওয়ার প্রভাবেই তাপমাত্রার এই পরিবর্তন। তবে কনকনে ঠান্ডা পড়ার জন্য যতটা পরিমাণে উত্তুরে হাওয়া প্রবেশ করা দরকার সেটা বর্তমানে রাজ্য প্রবেশ করবে না পশ্চিমী ঝঞ্ঝার কারণে। ফলে, আপাতত জাঁকিয়ে শীত পড়বে না বলেই জানা যাচ্ছে।
4
7
সোমবার দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কল্যাণী ও সিউড়িতে ১১ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে।
5
7
মঙ্গলবার উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় ঘন কুয়াশার সম্ভাবনা। দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামতে পারে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী সাতদিনে বাংলায় রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না।
6
7
এদিন সকালে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। জানানো হয়েছিল, কুয়াশার দাপটে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারে।
7
7
মঙ্গলবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ০.৩ ডিগ্রি সেলসিয়াস কমে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন মূলত শহর এবং পার্শ্ববর্তী জেলা জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।