শুক্রবার প্রবল বৃষ্টিতে একধাক্কায় তাপমাত্রা অনেকটা কমেছে দক্ষিণবঙ্গের। শনিবার সকাল থেকে রোদের দেখা মিললেও বৃষ্টি হতে পারে বলে জানাল হাওয়া অফিস।
2
9
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হতে পারে।
3
9
আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
4
9
শনিবার উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
5
9
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দু’টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6
9
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রবল জলীয় বাষ্প প্রবেশ এবং উত্তর ভারতের উপর সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
9
বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
8
9
এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। এই দুই আবহাওয়াগত পরিস্থিতির মিলিত প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
9
9
দক্ষিণবঙ্গেও আগামী কয়েক দিনে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি এবং দুই ২৪ পরগনা জেলার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।