বুধ সন্ধ্যায় ফের বাড়ল সোনার দাম। এদিন সন্ধ্যায় একধাক্কায় আরও ঊর্ধ্বমুখী ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। যা ঘিরে মাথায় হাত মধ্যবিত্তের।
2
13
আজ সন্ধ্যায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম বাড়ল সাত হাজার ৩৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম বাড়ল আট হাজার টাকার বেশি।
3
13
একনজরে দেখে নিন, আজ, ১৩ মে বুধবার সন্ধ্যায় কোন শহরে সোনার দাম কত-
কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৬২ হাজার টাকা।
4
13
দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৮ হাজার ৬৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৬২ হাজার ১৫০ টাকা।
মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৬২ হাজার টাকা।
5
13
আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৮ হাজার ৫৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৬২ হাজার ৫০ টাকা।
পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৬২ হাজার টাকা।
6
13
জয়পুরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৮ হাজার ৬৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৬২ হাজার ১৫০ টাকা।
বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৬২ হাজার টাকা।
7
13
লখনউয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৮ হাজার ৬৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৬২ হাজার ১৫০ টাকা।
চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৬২ হাজার টাকা।
8
13
গুরুগ্রামে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৮ হাজার ৬৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৬২ হাজার ১৫০ টাকা।
ভুবনেশ্বরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৬২ হাজার টাকা।
9
13
পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৮ হাজার ৫৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৬২ হাজার ৫০ টাকা।
হায়দরাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৬২ হাজার টাকা।
10
13
চলতি সপ্তাহের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিয়ে উপলক্ষে একবছর সোনা না কেনার আর্জি করেছিলেন। এরপরই বড় পদক্ষেপ করল কেন্দ্রের সরকার।
11
13
বুধবার কেন্দ্রের তরফে জারি হওয়া সরকারি নির্দেশে জানানো হয়েছে, সোনা ও রুপোতে আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
12
13
সোনা ও রুপোর উপর ১০ শতাংশ বেসিক কাস্টমস ডিউটি এবং ৫ শতাংশ এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস ধার্য করা হয়েছে।
13
13
সরকারের মতে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল, মূল্যবান ধাতুর আমদানি কমানো, দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের উপর চাপ কমানো।