দু'দিন পরেই নববর্ষ। চলতি সপ্তাহেই অক্ষয় তৃতীয়া। তার আগেই মধ্যবিত্তের জন্য সুখবর। নববর্ষের আগেই হুড়মুড়িয়ে কমল সোনার দাম।
2
11
এপ্রিলের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোনার দাম কমে যাওয়ার সম্ভাবনা ছিল। এদিন লেনদেন শুরু হতেই, সোনার দামে বিরাট পতন হয়েছে।
3
11
সপ্তাহের শুরুতেই সোমবার ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৩৪০ টাকা কমেছে। ১০০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম কমেছে প্রায় ৪ হাজার টাকা।
4
11
অন্যদিকে এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৩৫০ টাকা কমেছে। এদিন ১০০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৩,৫০০ টাকা কমেছে।
5
11
বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত সোনার দরপতন হয়েছে ১০ শতাংশ। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহেই সোনার বাজারে মহাধস নেমেছে।
6
11
ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পরেও, হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। এপ্রিলের তৃতীয় সপ্তাহের শুরুতেই ফের বাড়ল অপরিশোধিত তেলের দাম।
7
11
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ১০৫ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। গত সপ্তাহের তুলনায় যা বেশ খানিকটা বেড়েছে।
8
11
ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পরেই মার্কিন ডলার আবারও শক্তিশালী অবস্থানে। এর জেরেই সোনার দামে আবারও পতন হল।
9
11
চলতি সপ্তাহেই উৎসবের মরশুম। নববর্ষ ও অক্ষয় তৃতীয়া। এই আবহে ভারতীয়রা সোনা কেনা শুভ বলেই মনে করেন। তাই সোনা কেনার হিড়িক বাড়ে এই সময়।
10
11
যুদ্ধবিরতির মধ্যেও যুদ্ধের আশঙ্কায় সোনার দামেও অস্থিরতা বজায় থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। উৎসবের মরশুমে সোনার চাহিদা বাড়লেও, আন্তর্জাতিক বাজারে সোনার বাজারে ফের ধস নামতে পারে।
11
11
গত সপ্তাহান্তে সোনার দাম খানিকটা বেড়েছিল। গত বৃহস্পতিবার হরমুজ বন্ধ হতেই সোনার দাম একধাক্কায় কয়েক হাজার টাকা কমেছিল। চলতি সপ্তাহেও সোনার দাম ওঠানামা করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।