সোনার দামে ওঠানামা অব্যাহত। কিন্তু মার্চের শেষভাগেই হুড়মুড়িয়ে কমেছিল সোনার দাম। গত সপ্তাহের শুরুতেই টানা দু'দিন সোনার দাম হাজার হাজার টাকা কমেছিল। যদিও শেষ লগ্নে সোনার দাম খানিকটা বাড়তে শুরু করেছে।
2
9
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৮ বছরে সোনার দাম এক মাসে এত কমেনি। ২০০৮ সালের অক্টোবর মাসে একধাক্কায় সোনার দাম হুড়মুড়িয়ে কমেছিল।
3
9
২০২৬ সালের মার্চ মাসে সোনার বাজারে সবচেয়ে বড় মাসিক দরপতন হয়েছে। একধাক্কায় ১৫ শতাংশ কমেছে সোনার দাম।
4
9
এর অন্যতম কারণ যুদ্ধের আবহে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান। ওয়াকিবহাল মহলের দাবি, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণেই সোনার দাম হু হু করে কমেছে।
5
9
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইজরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত শুরু হয়েছে। যুদ্ধের আবহে এরপর থেকেই মার্কিন ডলারের মান ২ শতাংশের বেশি বেড়েছে।
6
9
বিশ্বজুড়ে এই অস্থিরতার আবহে বিনিয়োগকারীরা সোনায় তুলনায় মার্কিন ডলারেই বেশি প্রাধান্য দিচ্ছেন। সোনায় বিনিয়োগের ঝুঁকি এড়িয়ে যাচ্ছেন সকলে।
7
9
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১৫ ডলার ছাড়িয়ে গেছে। মার্চ মাসে তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। এটিও একটি কারণ।
8
9
সাধারণত যুদ্ধের সময়, মুদ্রাস্ফীতির জন্য সোনার চাহিদা বাড়ে। ফলে সোনার দাম বেড়ে যায়। কিন্তু ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায়, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো সুদের হার কমানোর পরিকল্পনা থেকে পিছিয়ে আসছে।
9
9
এর জেরেই সোনার চাহিদা কমছে। ইরান যুদ্ধের আবহে চাহিদা কমে যাওয়ায়, সোনার দামে সর্বকালের রেকর্ড পতন হয়েছে মার্চ মাসে।