সপ্তাহের শুরুতেই সোনার দামে বড়সড় বদল। আজ সোমবার একধাক্কায় খানিকটা বাড়ল ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। যা ঘিরে ফের দুশ্চিন্তায় মধ্যবিত্তরা।
2
11
এপ্রিল মাস জুড়েই সোনার দামে ওঠানামা অব্যাহত রয়েছে। মার্চে সোনার বাজারে বিরাট ধস নেমেছিল। তার তুলনায় খানিকটা চাঙ্গা হলেও, সোনার দাম চড়চড়িয়ে এখনও বাড়ছে না।
3
11
আজ, সোমবার ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৩৫০ টাকা বেড়েছে। ১০০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৩,৫০০ টাকা বেড়েছে।
4
11
এদিন ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৩৮০ টাকা বেড়েছে। ১০০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৩,৮০০ টাকা বেড়েছে।
5
11
এপ্রিলের শেষ সপ্তাহের শুরুতে সোনার দাম ফের কেন বাড়ছে? কারণ, প্রথমত, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অচলাবস্থা এখনও জারি। যুদ্ধবিরতির মধ্যেও অস্থিরতা কমেনি।
6
11
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় শান্তি বৈঠক নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বারবার ঘোষণা হওয়ার পরেও ভেস্তে যাচ্ছে দ্বিতীয় বৈঠক।
7
11
বৈঠক নিয়ে অনিশ্চয়তার মেঘ না কাটার জেরে, এই আবহে তেলের দাম সামান্য বেড়েছে। মার্কিন ডলার এখনও শক্তিশালী অবস্থানে।
8
11
সাধারণত এই দুই কারণেই সোনার দাম মূলত হু হু করে কমে যায়। কিন্তু এদিন সপ্তাহের শুরুতেই সোনার দামে বিরাট পতন হয়নি। বরং সামান্য বেড়েছে সোনার দাম।
9
11
গত শনিবার ২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম শহর কলকাতায় ছিল ১,৫২,২০০ টাকা। তার তুলনায় সোমবার সোনার দামে বিরাট তফাৎ নেই।
10
11
ওয়াকিবহাল মহলের ধারণা, চলতি সপ্তাহ জুড়েই সোনার দাম সামান্য বাড়বে। তবে বিরাট পরিবর্তন হবে না। এপ্রিলের শেষ সপ্তাহে সোনার বাজার চাঙ্গা হতে পারে।
11
11
বিশেষজ্ঞদের মতে, চলতি সপ্তাহেই ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫৮ হাজার টাকার আশেপাশে থাকবে।