পয়লা বৈশাখের পর অক্ষয় তৃতীয়ায় সামান্য বেড়েছিল সোনার দাম। কিন্তু তার পরেই আবারও কমতে শুরু করেছে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম।
3
9
আজ, ২১ এপ্রিল মঙ্গলবার ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম প্রায় ৫০০ টাকা কমেছে। ১০০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫০০০ টাকা কমেছে।
4
9
এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক ৪৫০ টাকা কমেছে। ১০০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম কমেছে ৪,৫০০ টাকা।
5
9
উল্লেখ্য, গতকালের তুলনায় আজ সোনার দামে বিরাট তফাৎ নেই। তবে অক্ষয় তৃতীয়ার তুলনায় এদিনও সোনার দাম নিম্নমুখী।
6
9
অক্ষয় তৃতীয়ার পর সোনার দাম কমল কেন? ওয়াকিবহাল মহল জানিয়েছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির মধ্যেও অস্থিরতা অব্যাহত। যার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে ইরান।
7
9
হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ চলাচলেও শর্ত চাপিয়েছে ইরান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একগুচ্ছ শর্তের চাপে দ্বিতীয় শান্তি বৈঠকে অংশ নিতেও রাজি নয় ইরান।
8
9
এর জেরে মঙ্গলবার লেনদেন শুরু হতেই, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম একধাক্কায় বেড়েছে। আবারও মার্কিন ডলার শক্তিশালী অবস্থানে।
9
9
মার্কিন ডলার ও তেলের দাম বেড়ে যাওয়ায় সোনার বাজারে ধাক্কা। এই কারণেই সোনার দাম এদিন আবারও কমল।