মার্চ মাসে সোনার বাজারে মহাধস। এপ্রিল থেকেই আবারও চাঙ্গা সোনার বাজার। সোনার দামে ওঠানামা অব্যাহত। বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও কেন সোনার দাম খানিক হলেও বাড়ল?
2
8
সাধারণত যুদ্ধের আবহে সোনার দাম বাড়ে। কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধের ক্ষেত্রে উলটপূরাণ। গত ১৮ বছরে প্রথমবার সোনার বাজারে রেকর্ড মাসিক দরপতন হয়েছে।
3
8
ভূ-রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধের আবহেও সোনার চাহিদা আবারও বাড়ল কেন? চাহিদা বাড়তে শুরু করায় সোনার দাম ফের ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।
বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির আশঙ্কাও রয়েছে। মুদ্রাস্ফীতির আশঙ্কায় বিনিয়োগকারীরা সোনা কেনায় উৎসাহিত হন। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কমে যায়। ফলে দাম বেড়ে যায়।
6
8
সোনা ব্যবসায়ীরা আরও জানিয়েছেন, সম্পদ হিসেবে সোনার বাজারদর চিরকাল বজায় থাকবে। যুদ্ধের আবহে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে আবারও নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন।
7
8
অন্যদিকে মুদ্রাস্ফীতির কারণে মার্কিন ডলারের মান কমলে, সোনার দাম বাড়বে। আগামী কয়েকদিনে এই অস্থিরতা বজায় থাকবে।
8
8
পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো রিজার্ভ বাড়াতে ফের বিপুল পরিমাণে সোনা কিনছে। যা ফের সোনার দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে।