আজ, ৭ মে বৃহস্পতিবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৯ হাজার ৭৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৫২ হাজার ৪৬০ টাকা।
4
13
সম্প্রতি আমেরিকা-ইরানের মধ্যে চলা যুদ্ধকে কেন্দ্র করে সোনার দাম কখনও কমতে আবার কখনও বাড়তে দেখা গিয়েছে। এর আগে কদিন টানা সোনার দাম নিম্নমুখী ছিল৷ এখন আবার খানিক বাড়তে শুরু করেছে সোনার দাম৷
5
13
বাজার বিশেষজ্ঞদের মতে, সোনা ও রুপো- দুই ধাতুর দামই ঊর্ধ্বমুখী। বাজারের ঝোঁক এখন চড়ার দিকে।
6
13
গত কয়েক দিনের ঝিমুনি কাটিয়ে সোনা আবার স্বমহিমায় ফিরছে। দাম নিচের দিক থেকে ফের উপরের দিকে উঠতে শুরু করেছে।
7
13
যে হারে দাম বাড়ছে, তাতে মনে করা হচ্ছে সোনা তার সাম্প্রতিক রেকর্ড ছোঁয়ার লক্ষ্যেই এগোচ্ছে।
8
13
বিশেষজ্ঞদের মতে, বড় কোনও পতনের আশঙ্কা আপাতত নেই।
9
13
চার্ট বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, গত কয়েক সপ্তাহ ধরেই সোনার চাহিদা বাড়ছে। অর্থাৎ, এখনই হুট করে দাম কমবে না।
10
13
ওয়াকিবহাল মহলের মতে, বিশ্ববাজার ও অভ্যন্তরীণ পরিস্থিতির চাপে দামের এই ওঠা বজায় থাকবে।
11
13
বাজার চড়া থাকায় নতুন করে সোনা কেনার বিষয়ে লগ্নিকারীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
12
13
সোনা এখন এমন এক স্তরে অবস্থান করছে, যেখান থেকে দাম হুট করে অনেকটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশ কম।
13
13
আজকের দিনে হলুদ ধাতুর বাজার বেশ চনমনে। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী- সবার নজর এখন এমসিএক্স সূচকের দিকে।