রোনাল্ডো ও জর্জিনার বিয়ে নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই জুটি বর্তমানে বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকে সঙ্গে নিয়ে প্রতি বছরের মতো ছুটিতে মায়োরকা ঘুরছেন এবং সেখানকার ছবি পোস্ট করছেন।
2
9
কিন্তু তাঁদের পোস্টে করা কুরুচিপূর্ণ মন্তব্য দেখে ছয় সন্তানের মা ৩২ বছর বয়সী জর্জিনা জবাব দিতে বাধ্য হয়েছেন।
3
9
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “আমার শরীর বদলাবে, যেমন সব নারীর শরীরই বদলায়। আর আমি আশা করি এটি আরও বহু বছর ধরে বদলাতে থাকবে, কারণ তার মানে হবে আমি এখনও বেঁচে আছি।''
4
9
তিনি লিখেছেন, ''আমি ছ'টি অসাধারণ সন্তানের মা। তাদের মধ্যে তিনজন মেয়ে, যারা একদিন অসাধারণ নারী হয়ে উঠবে। আর আমি তাদের একটি বিষয় শেখাতে চাই, সেটি হলো, একজন মানুষের মূল্য কখনওই তার শারীরিক গঠন বা অপরিচিত মানুষের মতামতের ওপর নির্ভর করে না।''
5
9
জর্জিনা লিখেছেন,''গত কয়েক দিনে নৌকায় তোলা আমার কিছু ছবি নিয়ে নানা ধরনের মন্তব্য দেখেছি। কেউ আমার শরীর নিয়ে মন্তব্য করেছে, আবার কেউ আমাকে সমর্থন করেছে।''
6
9
জর্জিনা ও রোনাল্ডো খুব শিগগিরই আবার ভ্রমণে বের হবেন। তবে এবার নবদম্পতি হিসেবে। চলতি সপ্তাহা মাদেইরায় বিয়ের পর তাঁরা হানিমুনে যাবেন বলেই খবর।
7
9
সেই হাইপ্রোফাইল বিয়ের আগে জর্জিনা সোশ্যাল মিডিয়ায় লেখেন, “মজার বিষয় হলো, প্রতি গ্রীষ্মেই এমনটা ঘটে। প্রতি বছর আবার আমার শরীর খবরের বিষয় হয়ে ওঠে। তখন আমি ভাবি… এই মানদণ্ড কোথায়? কে ঠিক করে দেয় ‘সঠিক’ শরীর কেমন হওয়া উচিত? আমরা কি সত্যিই এখনও মনে করি সুখের কোনও নির্দিষ্ট আকার বা মাপ আছে?
8
9
যারা ট্রল করেছেন, নিরন্তর কটাক্ষ করে যাচ্ছেন, তাঁদের উদ্দেশে জর্জিনা লেখেন, ''আমি আমার কার্ভস ভালবাসি। আমি যে শরীরে বাঁচতে চাই, সেই স্বাধীনতাকে ভালবাসি। এই শরীর আমাকে ভালবাসা দিতে, জীবন সৃষ্টি করতে, পড়ে যেতে এবং আবার উঠে দাঁড়াতে সাহায্য করেছে। এই শরীর তার প্রতিটি রূপেই সম্মান, ভালবাসা ও কৃতজ্ঞতার যোগ্য।''
9
9
জর্জিনার সঙ্গে রোনাল্ডোর প্রথম সাক্ষাৎ হয় ২০১৬ সালে। সেই জুটির এবার বিয়ে বলেই খবর।