রাত পোহালেই প্রেম দিবস। আর ঠিক আগেই 'মন মানে না' বলেও কাছাকাছি এলেন হিয়া চট্টোপাধ্যায় এবং ঋত্বিক ভৌমিক। ফ্রেমবন্দি হলেন আজকাল ডট ইনের ক্যামেরায়। ছবি- নিজস্ব
2
11
আপনার কি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ডেট রয়েছে? তাহলে হিয়ার মতো এমন একটা পোশাক বেছে নিতেই পারেন, যেখানে ভারী কাজের সঙ্গে প্রিন্টের সুন্দর মিশেল থাকবে। হাই স্লিট ড্রেসে যে প্রেমিকের মনে ঝড় তুলবেন সেটা বলাই বাহুল্য। ছবি- নিজস্ব
3
11
ছেলেরা বেছে নিতে পারেন ঋত্বিক ভৌমিকের মতো হাটকে এই স্টাইল। পরতে পারেন লিনেন প্রিন্টেড ল্যাপেল জ্যাকেট। সঙ্গে নজর কাড়ুন সামুরাই প্যান্টে। ছবি- নিজস্ব
4
11
এই বোল্ড, হট লুকে কখনও হিয়া ঋত্বিকের চোখে ডুব দিয়েছেন, কখনও আবার উল্টো। ফটোশুট থেকেই স্পষ্ট, অনস্ক্রিন তাঁদের রসায়ন ঠিক কতটা জমেছে। ছবি- নিজস্ব
5
11
যদি আরও বোল্ড কিছু পরতে চান এই বিশেষ দিনে তাহলে ভারী কাজ করা লেদার স্কার্ট পরতে পারেন। ব্যাপারটা যেমন ক্লাসি, তেমনই আকর্ষণীয়। সঙ্গে পরুন থ্রি ডি পেটাল করসেট। এর সঙ্গে লুককে আরও সুন্দর করে তুলুন কাজ করা জ্যাকেট দিয়ে। ছবি- নিজস্ব
6
11
যদি সোলো ডেটে এই পোশাকে যান বহু পুরুষের মন যে আপনাতেই আটকাবে সেটা বলার অপেক্ষা রাখে না। ক্লাবিং হোক বা মুভি ডেট কিংবা ডিনার, সবেতেই ব্যতিক্রমী সাজে নজর কাড়বেন আপনিই। ছবি- নিজস্ব
7
11
শনিবারের বারবেলায় বা সকালে ডেট রয়েছে, অতএব এত গর্জিয়াস কিছু এড়িয়ে যেতে চাইছেন? বেশ তো! বেছে নিন হিয়া এবং ঋত্বিকের এই তৃতীয় লুকটি। সকালবেলার জন্য একেবারেই আদর্শ। ছবি- নিজস্ব
8
11
মেয়েরা হিয়ার মতো হালকা কোনও রঙের হাই কাট রয়েছে এমন কোনও শিয়ার ড্রেস বেছে নিন। যদি ভারী কাজ করা থাকে তাহলে তো কথাই নেই! ছবি- নিজস্ব
9
11
আর পুরুষরা ঋত্বিকের মতো সুতোর কাজ করা বোম্বার জ্যাকেট এবং ম্যাচিং প্যান্ট পরুন। পায়ে থাকুক মানানসই জুতো। ছবি- নিজস্ব
10
11
এই সাজগুলোর সঙ্গে মানানসই হালকা গয়না বা স্মার্ট একটা ঘড়ি গোটা সাজকে অনন্য এক মাত্রা দেবে। দিন না রাত, কেমন পোশাক পরেছেন এই জিনিসগুলো মাথায় রেখে মেকআপ করুন। ব্যাস তাহলেই কেল্লাফতে! ছবি- নিজস্ব