২০০১ সালের ২৪ এপ্রিল দিল্লিতে জন্ম নেওয়া এই ফুটবলার অল্প বয়সেই ভারতীয় ফুটবলে নিজের পরিচিতি তৈরি করেন। ২০১৯ সালে আহমেদাবাদে আন্তঃমহাদেশীয় কাপে সিরিয়ার বিরুদ্ধে গোল করে তিনি ইতিহাস গড়েন।
2
8
সেই ম্যাচে সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতের হয়ে গোল করে গেহলট হয়ে যান আন্তর্জাতিক ম্যাচে গোল করা দ্বিতীয় কনিষ্ঠ ভারতীয় ফুটবলার।
3
8
শুধু তাই নয়, ২১ শতকে জন্ম নেওয়া প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে কোনও প্রীতি ম্যাচের বাইরে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করার নজিরও গড়েছিলেন তিনি। সিরিয়ার বিরুদ্ধে তাঁর ৫১ মিনিটের হেডে করা গোল ভারতকে এগিয়ে দিয়েছিল, যদিও শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
4
8
সেন্টার-ব্যাক হিসেবে পরিচিত এই ফুটবলারের ফুটবল যাত্রা শুরু হয়েছিল ইন্ডিয়ান অ্যারোজের হয়ে। ২০১৮-১৯ মরশুমে আই-লিগে নজর কাড়ার পর তিনি জামশেদপুর এফসির হয়ে ভারতীয় সুপার লিগেও খেলেছেন।
5
8
ভারতীয় দলের প্রাক্তন কোচ ইগর স্টিমাচও তাঁর প্রতিভার প্রশংসা করেছিলেন। তাঁর মতে, এই তরুণ ডিফেন্ডারের মধ্যে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
6
8
রক্ষণ সামলানোর পাশাপাশি প্রয়োজনের সময় গোল করার ক্ষমতাও রয়েছে তাঁর। সেই
7
8
সূত্রের খবর, লাল-হলুদের পক্ষ থেকে এই তরুণ ডিফেন্ডারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছে। যদিও এখনও চুক্তির বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
8
8
তাঁকে দলে নিয়ে রক্ষণভাগ শক্তিশালী করতে চাইছে ইস্টবেঙ্গল। এখন দেখার, প্রাথমিক আলোচনা শেষ পর্যন্ত চুক্তিতে পৌঁছয় কি না।