সূর্য-বুধের ডাবল রোষে হুহু করে বাড়বে বিপদ! কুম্ভ সহ কোন কোন রাশির টেনশন বাড়বে ২২ আগস্ট থেকে?
নিজস্ব সংবাদদাতা
৯ আগস্ট ২০২৬ ১৫ : ৫৬
শেয়ার করুন
1
11
২২ আগস্ট তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। সিংহ রাশিতে জুটি বাঁধবে সূর্য এবং বুধ, আর সেই কারণে তৈরি হওয়া এই যোগের কারণে বিপদে পড়বে একাধিক রাশির জাতকেরা। কারা তাঁরা জেনে নিন। ছবি- সংগৃহীত
2
11
কুম্ভ: সম্পর্ক ও অংশীদারিত্বে মতবিরোধ তৈরি হতে পারে। সঙ্গীর সঙ্গে অহংকারের সংঘাত, ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে। ছবি- সংগৃহীত
3
11
তর্ক বাড়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়িক পার্টনারশিপেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে ভাবনাচিন্তা করা ভাল। ছবি- সংগৃহীত
4
11
মীন: কর্মক্ষেত্রে চাপ এবং সহকর্মীদের সঙ্গে যোগাযোগের সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোনও সিদ্ধান্ত ভুল হতে পারে। ছবি- সংগৃহীত
5
11
চাকরিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক এড়ানো উচিত। নিজের কথার উপর সংযম রাখা উচিত। ছবি- সংগৃহীত
6
11
বৃষ: বাড়ি, পরিবার ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অশান্তি তৈরি হতে পারে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে মতের অমিল হতে পারে। ছবি- সংগৃহীত
7
11
সম্পত্তি কেনাবেচা বা বড় আর্থিক সিদ্ধান্তে তাড়াহুড়ো না করাই ভাল। এই সময় কোনও বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। ছবি- সংগৃহীত
8
11
বৃশ্চিক: কর্মজীবনে প্রতিযোগিতা বাড়বে। নিজের দক্ষতা প্রমাণ করতে গিয়ে সহকর্মী বা ঊর্ধ্বতনদের সঙ্গে বিরোধ তৈরি হতে পারে। ছবি- সংগৃহীত
9
11
বিশেষ করে কথাবার্তায় অতিরিক্ত কড়া হওয়া ক্ষতির কারণ হতে পারে। অপ্রয়োজনীয় খরচ কমান। ছবি- সংগৃহীত
10
11
মকর: আর্থিক বিষয়ে সতর্কতা প্রয়োজন। হঠাৎ খরচ, ঋণ বা বিনিয়োগ সংক্রান্ত ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকতে পারে। ছবি- সংগৃহীত
11
11
পাশাপাশি সন্তান বা প্রেমের সম্পর্ক নিয়েও অতিরিক্ত চিন্তা তৈরি হতে পারে। কোনও কাছের মানুষের সঙ্গে সম্পর্ক ভাঙতে পারে বা তিক্ততা আসতে পারে। ছবি- সংগৃহীত