আকছার ট্রেনে সফর করতে হয়? সে বেড়াতে যাওয়ার জন্য হোক বা কাজে, এই উপায়ে টিকিট কাটলে হবে ব্যাপক সাশ্রয়। শুধু টিকিট কাটার আগে মাথায় রাখুন এই টিপস। ছবি-সংগৃহীত
2
7
ভারতীয় রেলের তরফে টিকিট বুক করলে ৩ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে টিকিটের দামের উপর। তবে একটি নির্দিষ্ট অ্যাপ থেকে টিকিট কাটলে তবেই পাবেন এই ছাড়। ছবি-সংগৃহীত
3
7
সরকারের তরফে মূলত ডিজিটাল পেমেন্টকে আরও জনপ্রিয় করার চেষ্টা করা হচ্ছে এভাবে সাশ্রয়ের টোপ দিয়ে। ছবি-সংগৃহীত
4
7
রেলওয়ান অ্যাপের মাধ্যমে টিকিট কেটে ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে এই ৩ শতাংশ ছাড় পাওয়া যাবে। ছবি-সংগৃহীত
5
7
তবে সবক্ষেত্রে না। তাহলে? কেবল মাত্র অসংরক্ষিত ট্রেন টিকিটের জন্যই এই অফার উপলব্ধ। ছবি-সংগৃহীত
6
7
সব সময়ই কি এই অ্যাপ থেকে টিকিট কাটলে এই অফার পাওয়া যাবে? না। আগামী ১৪ জুলাই পর্যন্ত এই অফার থাকবে। ছবি-সংগৃহীত
7
7
এতে যাঁরা রোজ ট্রেনে সফর করেন, তাঁদের মাসিক খরচের অনেকটাই বাঁচবে। আবার একই সঙ্গে ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তা বাড়বে। ছবি-সংগৃহীত