পাকিস্তানের রোষানলে আদনান সামি! পহেলগাঁও হামলার পর কেন 'দেশদ্রোহী' তকমা পেলেন গায়ক?
নিজস্ব সংবাদদাতা
৮ আগস্ট ২০২৬ ১৭ : ১৭
শেয়ার করুন
1
8
পাকিস্তানের সেনাবাহিনীর রোষানলে পড়েছেন জনপ্রিয় গায়ক আদনান সামি। এবার নিজেই এই বিষয়ে মুখ খুলেছেন তিনি।
2
8
বিশেষ করে ২০২৫ সালের পহেলগাঁও হামলার পর যখন তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন, তখন তাঁকে ‘দেশদ্রোহী’ বলে আখ্যা দিয়েছিল পাকিস্তানের আইএসআই।
3
8
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিযোগের কড়া জবাব দিয়েছেন এই শিল্পী। আদনান সামি বলেন, “আমাকে দেশদ্রোহী বলা হচ্ছে! কিন্তু আমি কি পাকিস্তানের কোনও গোপন তথ্য ফাঁস করেছি?"
4
8
আদনান সামির কথায়, "আমি কেবলমাত্র একজন শিল্পী।” এই প্রসঙ্গে তিনি বেশ কৌতুকের সুরেই মনে করিয়ে দেন, একসময় পাকিস্তানের বড় বড় জেনারেলরা তাঁর গানের তালে নাচতেন এবং তাঁর গানের প্রশংসাও করতেন।
5
8
আদনানের কথায়, “যারা আজ আমাকে দেশদ্রোহী বলছে, সেই জেনারেলরাই একদিন আমার গানে মজে থাকতেন।”
6
8
তিনি আরও দাবি করেন, কাশ্মীরের ঘটনা জিইয়ে রেখে মূলত নিজেদের স্বার্থ হাসিল করাই পাকিস্তানের সেনাশাসকদের আসল উদ্দেশ্য।
7
8
আদনান জানান, ধর্মের দোহাই দিয়ে তাঁরা কাশ্মীর নিয়ে ব্যবসা চালায় এবং বিদেশি অনুদান সংগ্রহ করে নিজেদের বিলাসবহুল জীবনযাপন বজায় রাখে। সাধারণ মানুষ সেখানে বরাবরই অবহেলিত ও ভুক্তভোগী।
8
8
পহেলগাঁও হামলার পর গায়কের পোস্ট করা এক মন্তব্যকে ঘিরে তোলপাড় শুরু হয়েছিল, যেখানে তিনি উল্লেখ করেছিলেন যে পাকিস্তানের সাধারণ নাগরিকরাই তাঁদের নিজেদের সেনাবাহিনীর ওপর তিতিবিরক্ত। আর সেই থেকেই পাকিস্তানের রোষানলে গায়ক।