অপেক্ষাকৃত কম আয়ের মানুষদের মাথার ছাদ সুনিশ্চিৎ করতে তৎপর রাজ্য সরকার। রাজ্যের অত্যন্ত জনপ্রিয় স্কিমে টু-বিএইচকে হাউসিং স্কিমে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের হাতে বাড়ির চাবি তুলে দেওয়া হবে।
2
5
ইতিমধ্যেই এক লক্ষ নতুন দুই কামরার বাড়ি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে সরকার।
3
5
এই প্রকল্পের সবথেকে বড় বৈশিষ্ট্য হল, বাড়ি নির্মাণের জন্য উপভোক্তাদের কোনও অর্থ দিতে হয় না। পুরো নির্মাণ ব্যয় বহন করে রাজ্য সরকার। এমনকি প্রতিটি বাড়িতে শোবার ঘর, একটি বসার ঘর, একটি রান্নাঘর এবং দুটি শৌচাগার থাকে। গ্রামীণ এবং শহর দুই এলাকাতেই এই প্রকল্প চালু রয়েছে।
4
5
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? ১) আবেদনকারীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২)পরিবারটি বিপিএল রেশন কার্ড থাকতে হবে।
৩) আবেদনকারীর নিজের স্থায়ী পাকা বাড়ি থাকা চলবে না। ৪) নির্ধারিত আয়ের সীমার মধ্যে থাকতে হবে। ৫) বিশেষ করে বিধবা মহিলা, প্রবীণ নাগরিক, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, অন্যান্য আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন।
5
5
এই প্রকল্পে আবেদন করার জন্য আধার কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, আয়ের শংসাপত্র, রেশন কার্ড, জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, স্থানীয় প্রশাসনের দেওয়া অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হয় বলেই জানানো হয়েছে তেলেঙ্গানা সরকারেরের তরফে।