এবার পরিচালক সৃজিত মুখার্জির গানে গলা মেলালেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। প্রথমবার গান গাওয়ার অভিজ্ঞতা জানালেন অনির্বাণ৷
সৃজিত বলেন, "কিচ্ছু চাইনি আমি অনির্বাণ ছাড়া৷ মাঝে খুব দমবন্ধ লাগত৷ খুব কম শিল্পীর সঙ্গে কাজ করার সময় নিজেও শিখি এবং শেখাই, অনির্বান তেমন একজন শিল্পী৷ উমা থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা কাজে আমাদের যৌথ কাজে সেই আদান প্রদানের মাধ্যকে পরিপূর্ণতা থাকে। অনির্বাণের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে থাকি। "
অনির্বাণ বলেন, "সৃজিতদার সঙ্গে আমার সম্পর্ক একটা পরিপূর্ণ বৃত্ত, সৃজিতদার চিত্রনাট্যে, পরিচালনায় গানে উমা থেকে শুরু হয়ে আমার শিল্প যাত্রার গুরুত্বপূর্ণ অংশ বলা যেতে পারে৷"
দু'জনেই স্বীকার করেছেন কাজ করতে গিয়ে মতানৈক্য জয়৷ তবে সৃজিত-অনির্বাণ জুটির রসায়ন অন্যরকম বলেও জানান সৃজিত৷ বিনোদন জগত, বিনোদন ব্যবসায় একাধিক বদল হয়েছে কিন্তু গল্প বলার যে খিদে তা সৃজিতের সেটা আজও একরকম৷ আমি এন্টারটেইনার এবং সৃজিত আমাকে সেই নাচাতে কাদাতে হাসাতে সব ভাবে সেই সুযোগটা দেয়৷
অনির্বানের সংযোজন, হোয়াটসঅ্যাপে গান পাঠানো হলে কিছু তথ্য জানা যায়৷ গানের কথা, গানটা গাইতে হবে, কবে রেকর্ড ইত্যাদি কিন্তু রেকর্ডিং করতে আসা অন্য অভিজ্ঞতা৷ অনির্বাণ বলেন, "আজ যে রেকর্ডিং হল, যেই মুহূর্তে স্টুডিওতে এলাম, তখন বুঝতে পারলাম সৃজিত আরও অতিরিক্ত কিছু চান, যেভাবে ও আমাকে ধারণ করেন, সেটা কেবল একজন গায়ক বা অভিনেতা নন, বরং সৃজিত বলতে চায় এই কাজটায় তুমি আমার সহযোগী হও, এটা আমার খুব ভাল লাগে৷ আমি থিয়েটারের মানুষ তাই এই দলগত কাজ আমার ভাল লাগে৷"
একটা কাজ কেবল কল টাইম, কিছু টাকা তা নয় সেই কাজের মধ্যে যে সংযুক্ত থাকা সেটা আগেও হয়েছে চরিত্র নিয়ে আলোচনা, শুটিং করতে করতে একাধিক বদল হয়েছে বলেও জানিয়েছেন অনির্বাণ৷
















