সংবাদ সংস্থা মুম্বই: তামিল সুপাস্টার চিয়ান বিক্রমের ফিল্মি কেরিয়ারের দিকে তাকালে মুগ্ধ হওয়া ছাড়া উপায় নেই। নিজের দীর্ঘ কেরিয়ারে নানান ধরনের চরিত্রে দর্শকের সামনে নিজেকে বারবার পর্দায় উপস্থিত করেছেন তিনি। এবং বক্স অফিসেও সে সব ছবি তুলেছিল ঝড়। এই তালিকায় অবশ্যই নাম থাকবে অপরিচিতছবির। সেই ছবিতে বিক্রমের নজরকাড়া পারফরম্যান্স রাতারাতি আসমুদ্রহিমাচল ভারতের কাছে জনপ্রিয় করে তুলেছিল। তবে এই সাইকো থ্রিলার ছবিতে নিজের চরিত্র ফুটিয়ে তোলার পর ব্যক্তিগত জীবনে নানান সমস্যায় ভুগতে হয়েছিল তাঁকে! সম্প্রতি, এক সাক্ষাৎকারে নিজেই একথা ফাঁস করলেন বিক্রম।

 

রোবটছবি খ্যাত পরিচালকের অন্যতম জনপ্রিয় ছবি 'অপরিচিত'। ছবিতে অম্বি নামের এক উকিলের চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রম যাঁর মাল্টি অর্ডার পার্সোন্যালিটি ছিল। অর্থাৎ সময়ে সময়ে নিজেকে অন্য ব্যক্তি ভেবে সেইভাবে সর্বসমক্ষে হাজির হতেন বিক্রম। এই ধরনের মানুষের সবক'টি ব্যক্তিত্ব একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। অম্বির বাকি দু'টি চরিত্র ছিল মডেল রেমো এবং আইন না মানা ভয়ঙ্কর ব্যক্তি অপরিচিত। জানা গেল, এই তিনটে ব্যক্তিত্বকে পর্দায় ফুটিয়ে তুলতে শুধুই কায়িক পরিশ্রম নয় বরং দারুণভাবে মানসিক কষ্টও স্বীকার করতে হয়েছিল বিক্রমকে।

 

অভিনেতা জানান, শঙ্কর ১৫ দিন শুটিং করতেন পরের ১৫ দিন শুটিং বন্ধ রাখতেন। শুটিং বন্ধ রাখার সময়টায় তিনি পরবর্তী শুটিং শেডিউলের যাবতীয় প্রস্তুতি সারতেন। সেট রেডি শুরু করা থেকে শুটিংয়ের বাকি সব ব্যাপার। এরপর ফের ১৫ দিন শুটিং। আর সেখানেই হতো সমস্যা। চরিত্রগুলির এত গভীরে ঢুকে গিয়েছিলেন বিক্রম যে শুটিং না হওয়া ওই মাঝের ১৫ দিন কোনও কিছু করতে তাঁর মন বিস্ট না। কথাও বলতেন না কারও  সঙ্গে। ওই সময়টায় তিনি পায়রা পুষেছিলেন। রোজ সকালে কিংবা দুপুরে ছাদে যেতেন, সেই পায়রার ঝাঁককে দানা খাওয়াতেন। তাদের খেলা, উড়ে যাওয়া দেখতেন এবং ছাদে চুপচাপ একা শুয়ে থাকতেন। খিদে পেলে খাবার খেতেন। এরপর সন্ধ্যেবেলায় নিচে নেমে নিজের ঘরে ঢুকে পড়তেন। ব্যস! এতটাই অপরিচিত’-এ অভিনীত নিজের চরিত্র থেকে বেরোতে তাঁর অসুবিধে হত।

 

 

প্রসঙ্গত, মণিরত্নম পরিচালিত বিগ বাজেটের ছবি ‘পন্নিইনি সেলভান আদিত্য কারিকালানের চরিত্রে দেখা গিয়েছিল বিক্রমকে। 'রাবণ'-এর পর এই ছবিতে মণিরত্নম-ঐশ্বর্যা জুটি পর্দায় আবার ম্যাজিক দেখিয়েছিল।