দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন লি সাং বো। ২৭ মার্চ তাঁকে তবে পিওংটেকের বাড়ি থেকে।ও মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৪।
স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার লি সাং বোর পরিবারের কেউ দুপুর ১২ টা ৪০ নাগাদ তাঁর দেহ দেখতে পান। তারপরই খবর দেওয়া হয় পুলিশকে।
পিওংটেকের পুলিশের তরফে জানানো হয়েছে, অস্বাভাবিক মৃত্যুর কোনও চিহ্ন পাওয়া যায়নি। যদিও পূর্ণাঙ্গ তদন্ত করছেন তাঁরা। এবং লি সাং বোর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আগামী ২৯ মার্চ শেষকৃত্য করা হবে এই দক্ষিণ কোরিয়ান অভিনেতার। জানা গিয়েছে, ২৯ মার্চ সকাল সাড়ে ১০ টায় জংগাং ফিউনারেল হোমের তৃতীয় ঘরে তাঁর শেষকৃত্য করা হবে।
এদিন লি সাং বোর এজেন্সির তরফে তাঁর মৃত্যুসংবাদ নিশ্চিত করা হয়। তাঁদের তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, 'লি সাং বো প্রয়াত হয়েছেন। অভিনেতার পরিবারের অনুরোধে তাঁর মৃত্যুর কারণ প্রকাশ্যে আনা হচ্ছে না। পিওংটেক সেন্ট্রাল ফিউনারেল হোমের তৃতীয় ঘরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। লি সাং বোর পরিবারের নিরাপত্তা এবং প্রাইভেসির জন্য মিডিয়া এবং জনগণকে অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন এদিন সেখানে না আসেন বা কভার না করেন। বোঝার জন্য ধন্যবাদ।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ২০২২ সালে মাদক মামলার কারণে তিনি চর্চায় উঠে আসেন। তদন্ত, জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁকে জনসমক্ষে টলতে টলতে যেতে দেখে নজর কেড়েছিল সবার। যদিও তদন্তের পর তেমন কিছুই পাওয়া যায়নি। এমনকী পরীক্ষা নিরীক্ষার পর তাঁর দেহ থেকেও কিছু ধরা পড়েনি। পরবর্তীতে কেস বন্ধও হয়ে যায়।
লি সাং বো ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছিলেন। ২০০৬ সালে 'ইনভিজিবল ম্যান ছই জাং সো' নাটকের হাত ধরে কেরিয়ার শুরু করেন। পরবর্তীতে 'প্রাইভেট লাইভস', 'মিস মন্টে ক্রিস্টো', 'দ্য এলিগ্যান্ট এম্পায়ার', ইত্যাদির মতো প্রজেক্টে কাজ করেছেন।















