রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অসময়ের প্রয়াণে শোকস্তব্ধ নেটপাড়া। মাত্র ৪২ বছর বয়সে শুটিং করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে প্রাণ হারালেন অভিনেতা। এদিন তাঁর প্রয়াণে সমাজমাধ্যমে শোকজ্ঞাপন করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, জয়া আহসান। 

ঋতুপর্ণা সেনগুপ্ত এদিন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পতি পরমেশ্বর ছবির শুটিংয়ের নানা মুহূর্তের ছবি পোস্ট করে মন কেমন করা একটি বার্তা শেয়ার করেছেন। ঋতুপর্ণা সেখানে লেখেন, 'রাহুল, সেই দুর্দান্ত মানুষ, ভাল মনের মানুষ এখন কেবল আত্মা।  অসময়ে একজন মানুষ কীভাবে আত্মা হয়ে যেতে পারে? এই প্রশ্ন আমায় ভাবিয়ে যাচ্ছে, কষ্ট দিচ্ছে। আমি উত্তর পাচ্ছি না। যার চলে যাওয়ার কথা ছিল না, তার চলে যাওয়ার কষ্টের ভার অসম্ভব বেশি। এত তাড়াতাড়ি কেন? এই প্রশ্ন আমার ইউনিভার্সের কাছে। রাহুলকে কেন চলে যেতে হল? ও নিজে যে সাম্রাজ্য বানিয়েছিল নিজের রক্ত ঘাম করে, সেটাকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে যেতে হল কেন?' 

অভিনেত্রী এদিন আরও লেখেন, 'তোমার চলে আমাদের শূন্য করে দিয়ে গেল। অসহায় করে দিয়ে গেল। এই ক্ষত অত্যন্ত গভীর যেটা কখনও সারবে না। কখনও সারবে না রাহুল।' 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)