সংবাদসংস্থা, মুম্বই: রণবীর কাপুরের বোন ঋদ্ধিমা কাপুর সাহানি সম্প্রতি অ্যাকশন থ্রিলার ছবি "অ্যানিমাল" দেখে ভাইয়ের প্রশংসা করেছেন। রবিবার রাতে ঋদ্ধিমা ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘রান্স! তুমি অবিশ্বাস্য প্রতিভাবান। এটা কী সত্যি তুমি? আমি বাকরুদ্ধ! উফ! অসাধারণ একটি সিনেমা!’ সঙ্গে একগুচ্ছ ষ্টার ইমোজি। অন্য স্টোরিতে ভাইয়ের সঙ্গে নিজের একটি ছবিও শেয়ার করেছেন ঋদ্ধিমা। সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত এই ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করেছেন ববি দেওল, অনিল কাপুর এবং রশ্মিকা মন্দানা।
কিছুদিন আগে, "অ্যানিমাল" দেখে তেলুগু অভিনেতা অল্লু অর্জুন "বরফি" অভিনেতার প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘ভারতীয় সিনেমাকে তুমি একটি উচ্চতায় নিয়ে গেলে। আমি অনুপ্রাণিত। তুমি যে ম্যাজিক দেখিয়েছ সেটা বর্ণনার ভাষা নেই।’ মুক্তির মাত্র ১ সপ্তাহে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে "অ্যানিমাল"। সমালোচকদের মতে, এটি রণবীরের কেরিয়ারের সবচেয়ে বড় ব্লকব্লাস্টার।
"অ্যানিমাল" ছবিতে দু’টি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শক্তি কাপুর, তৃপ্তি দিমরি। পিতা-পুত্রের সম্পর্ক এই ছবির মূল বিষয়। যা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অনিল কাপুর এবং রণবীর কাপুর। রণবীরের চরিত্রটি তার বাবার প্রতি অত্যন্ত আগ্রাসী এবং আবেগপ্রবণ। ৩ ঘন্টা ২১ মিনিটের ছবিটি হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় এবং মালায়ালাম- পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে।