অভির বিয়ের জন্য তোড়জোড় চলছে তার বাড়িতে। জোরকদমে চলছে কেনাকাটা। এর মধ্যে বাড়িতে না জানি ছুটির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে অভি। কিন্তু কেন? বিয়ের আগে কোন চুক্তি হবে দু'জনায়? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'প্রতিজ্ঞা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা গেল পরীর সঙ্গে অভির বিয়ের তোড়জোড় চলছে। অভির ঠাকুমা বলে শাড়ির পর এবার গয়না কেনার পালা। আর সেটাই লোভে চোখ চকচক করে ওঠে নকল পরীর। সে ঠিক করে অন্তত লাখ ১০ 'এর গয়না কিনবে। আর সেই সময়ই গল্পে এল নতুন টুইস্ট। 

অভি ছুটিকে জিজ্ঞেস করে সে নিশ্চিত কিনা এই পদক্ষেপের জন্য? ছুটি সম্মতি জানায়। দুজনেই সইসাবুদ করে বিয়ে করে। আইনি বিয়ে সেরেই অভি তাঁর সদ্য বিবাহুতা স্ত্রীকে বলে, কোনও যোগ থাকবে না তাঁদের মধ্যে, মানসিক ভাবে তারা একে অন্যের সঙ্গে জুড়ে থাকবে না। কেবল বিপদে একে অন্যকে পাশে পাবে। ছুটি সবটা শুনে বলে তার ভয় লাগছে। অভি তাকে আশ্বস্ত করে। বলে সে আছে। সব সামলে নেবে। এবার গল্পে কী ঘটে সেটাই দেখার। 

https://www.instagram.com/reels/DXqkgv0FXGn/

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, কিছু দিন আগেই একটি নতুন প্রোমো প্রকাশ্যে এসেছিল 'প্রতিজ্ঞা' ধারাবাহিকের সেখানে দেখা গিয়েছিল অভি আর পরীর বিয়ের দিনই অভিন ছুটিকে বিয়ে করে বাড়ি আনবে। স্বাভাবিক ভাবেই তাদের এই বিয়ে পরিবার মানবে না বলে জানিয়ে দেয়। সেটা শুনে অসুস্থ হয়ে পড়ে নায়িকা। ছুটি কী করে সেই বাড়িতে জায়গা তৈরি করে, অভির সঙ্গে তার রসায়ন কোন দিকে বাঁক নেয় সেদিকেই নজর থাকবে দর্শকদের।

গত ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে এই নতুন ধারাবাহিক 'প্রতিজ্ঞা'। স্টার জলসার পর্দায় এই ধারাবাহিক দেখা যায় রোজ। সম্প্রচারিত হয় প্রতিদিন রাত সাড়ে ৯ টা থেকে। প্রতিজ্ঞা ধারাবাহিকের হাত ধরে রণজয় বিষ্ণুর ঘর ওয়াপসি ঘটল। 'গুড্ডি' ধারাবাহিকের পর তাঁকে জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে দেখা গিয়েছিল। এবার আবার তাঁকে স্টার জলসার পর্দাতেই দেখা যাচ্ছে। তাঁর বিপরীতে রয়েছেন 'তোমাদের রাণী' ধারাবাহিক খ্যাত অভিকা মালাকার। তিনি এর মাঝে 'হোক কলরব' ছবি এবং 'তোমাদের রাণী' ধারাবাহিকের হিন্দি ভার্সনে অভিনয় করেছেন।