'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে ইতিমধ্যেই বড় চমক প্রকাশ্যে এসছে। মৈনাকের পর্দা সকলের সামনে ফাঁস করে দিয়েছে এলা। গোরা বুঝেছে স্ত্রীকে বিশ্বাস না করে, বন্ধুর কথা শুনে কত ভুল করেছে। মৈনাকও এবার ধরা পড়ে যাওয়ার পর সিদ্ধান্ত নেয় এলাকে শিক্ষা দেওয়ার। নতুন ষড়যন্ত্রের ফাঁদ পাতে। এবার এই গল্পকে আরও জমজমাট করে তুলতে আসছে নতুন চমক।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখানো হয়েছে মৈনাক বিয়ে করে এসেছে। কাকে? গোরার বোনকে। আর সেই ঘটনার পর বিরক্ত এবং নায়কের পরিবার। তারা চায় মৈনাক এবং মেয়েকে এই বাড়ি থেকে বের করে দিতে। কিন্তু এলা তাতে বাধা দেয়। জানায় এই বাড়িতে থাকলে মৈনাককে চোখে চোখে রাখতে পারবে। সে কোনও বড় পদক্ষেপ নিতে পারবে না, বা ভুল করতে পারবে না। যদিও তাতে তার শ্বশুর আপত্তি জানায়।
এমন সময় গোরাদের বাড়িতে এন্ট্রি নেয় মৈনাকের মা। জানায় যেহেতু মৈনাকের সঙ্গে সেই বাড়ির মেয়ের বিয়ে হয়ে গেছে সে নিজের শ্বশুর বাড়ি যাবে। এবং এক কাপড়ে বাপের বাড়ির ঋণ শোধ করে দিয়েই যাবে। বলে ছেলে বউমাকে নিয়ে হাঁটা দেয়। এবার এলা এবং গোরার জীবনে এই ঘটনাকে কেন্দ্র করে কোন নতুন ঝড় ওঠে সেটাই দেখার। গোরার বোনকে তুরুপের তাস বানিয়ে কি তবে মৈনাক নিজের বদলা নেবে।
এই বিষয়ে এও জানিয়ে রাখা ভাল, গল্পের যে ঝলক প্রকাশ্যে এসেছে, তাতে এটুকু স্পষ্ট মৈনাক এলা এবং গোরার মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি করেছিল সেটা মিটেছে। এবার অভিমানের পালা সরিয়ে খুনসুটির মধ্যে দিয়ে কাছে আসছে। যদিও সেটা কতটা সম্ভব হয় নতুন চক্রান্তের মাঝে সেটাই দেখার।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'গাঁটছড়া' ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছিলেন গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়। সেই থেকেই দারুণ সাড়া ফেলে তাঁদের 'খড়িদ্ধি' জুটির অনস্ক্রিন রসায়ন। ধারাবাহিক শেষ হওয়ার পর এই জুটি ফেরানোর দাবি জানায় দর্শক। সেই কথা মেনে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে আবারও দেখা যাচ্ছে এই জুটিকে। স্টার জলসার পর্দায় নিয়মিত সম্প্রচার হয় মিলন হবে কতদিনে। এটি রোজ রাত সাড়ে ৯টা থেকে দেখা যায়।
