গোরাকে ছেড়ে চলে যেতে প্রস্তুত এলা। সে দেখেছে নেহার সঙ্গে গোরার ঘনিষ্ঠতা, তাদের একসঙ্গে সময় কাটানো। এসব দেখেই এলা সিদ্ধান্ত নিয়েছে, ৬ মাস পর নয়, সে যত শীঘ্র সময় তত শীঘ্রই শ্বশুর বাড়ি ছেড়ে চলে যাবে। তবে যাওয়ার আগে গোরাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে যাবে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এলা গোরাকে বলছে সে চলে যাবে এই সংসার ছেড়ে, কিন্তু যাওয়ার আগে পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেবে। এরপর দেখা যায়, রাতের অন্ধকারে গোরার সৎ মায়ের সঙ্গে এক ব্যক্তি কথা বলছেন, জানাচ্ছে কৃষ আদতে সেই মহিলা এবং গোরার বাবার সন্তান নয়। অর্থাৎ গোরার সৎ ভাই নয়। সেই সময়ই বাড়ির আলো জ্বলে ওঠে, সকলে সামনে আসে।
এলা সকলকে জানিয়ে দেয় আদতে কৃষ এই লোকটি এবং গোরার সৎ মায়ের সন্তান। সেটা গোরার বাবা জানত। তাও তিনি এই মহিলাকে বিয়ে করেছেন কেবল গোরার মায়ের কথা শুনে। কারণ তাকে তিনি কথ দিয়েছেন। এসব শুনে গোরা ক্ষিপ্ত হয়ে ওঠে। সেই ব্যক্তিকে মারে। এখন এটাই দেখার পালা সৎ মায়ের উপর সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে গোটা পরিবারকে সে আবারও কাছে টেনে নেয় কিনা। অন্যদিকে এলার কী হয়। সে কি সত্যিই গোরাকে ছেড়ে চলে যাবে, নায়ক সেটা মেনে নেবে? নাকি এই ঘটনার পর কাছাকাছি আসবে দু'জনে? আগামীতে কী অপেক্ষা করে আছে সেই দিকে নজর থাকবে সকলের।
https://www.instagram.com/reels/DXGfKkPkRqI/
'গাঁটছড়া' ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছিলেন গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়। সেই থেকেই দারুণ সাড়া ফেলে তাঁদের 'খড়িদ্ধি' জুটির অনস্ক্রিন রসায়ন। ধারাবাহিক শেষ হওয়ার পর এই জুটি ফেরানোর দাবি জানায় দর্শক। সেই কথা মেনে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে আবারও দেখা যাচ্ছে এই জুটিকে। স্টার জলসার পর্দায় নিয়মিত সম্প্রচার হয় মিলন হবে কতদিনে। এটি রোজ রাত সাড়ে ৯টা থেকে দেখা যেত। তবে সম্প্রতি বদলেছে ধারাবাহিকের সময়। এখন বিকেল সাড়ে পাঁচটা থেকে দেখা যায়। আর এই পর্দা ফাঁসের বিশেষ পর্ব ১৬ থেকে ১৯ এপ্রিল সম্প্রচারিত হবে।















