টলিউডে ফের ভাঙনের সুর! ঘর ভাঙছে ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রীর! নেপথ্যে তাঁর স্বামীর পরকীয়া। ভাবছেন কোন অভিনেত্রী? 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের এলার। হ্যাঁ, যা ঘটেছে পর্দায়।
'মিলন হবে কতদিনে' ধারাবাহিকটির গল্পে একের পর এক চমক আনা হচ্ছে। একদিকে এলা এবং গোরা যখন একে অন্যের প্রেমে পড়ছে, তখনই কাঁটা হয়ে দাঁড়িয়েছে নেহা। এবার কি তার জন্যই ছয় মাস পূরণ হওয়ার আগেই স্বামী সংসার ছেড়ে চলে যাবে এলা?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নেহা এবং গোরা নিজেদের মতো সময় উপভোগ করছে। এক সঙ্গে নাচছে। পার্টি, হইহল্লা করছে। স্বামীকে অন্য মেয়ের সঙ্গে দেখে কষ্ট হতে থাকে এলার। এমনিও বিয়ের ছয় মাস পর তাদের সম্পর্ক ভাঙত। তার আগে তাদের আলাদা থাকতে হতো। সেই কারণেই গোরা এবং নেহার মাঝখান থেকে নিজেকে সরিয়ে দিতে চায় এলা।
এলা ডিভোর্স পেপারে সই করে, সেটার সঙ্গে একটা চিঠি রেখে চলে যায়। গোরা ঘুম থেকে উঠে সেই চিঠি পায়। সে কি তার স্ত্রীকে যেতে দেবে? সত্যিই নেহার সঙ্গে সম্পর্কে রয়েছে? নাকি এলা ভুল বুঝছে, যা সে ভেঙে আবার স্ত্রীকে নিজের কাছে ফিরিয়ে আনবে? এলা এবং গোরার সম্পর্ক শেষ পর্যন্ত কোন খাতে বয় সেই দিকে নজর থাকবে।
















